অভ্যাস দীর্ঘদিনের, ভরা সভায় ‘জোড়াফুলে’ ভোট দেওয়ার আবেদন করে বসলেন BJP নেতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অভ্যাস দীর্ঘদিনের,আর সেই অভ্যাসের টানেই ভরা সভা থেকে পুরনো দলের হয়ে ভোট চেয়ে বসলেন বিজেপি নেতা।দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুরের বিজেপি নেতা সোনা পাল গতকাল রাতে একটি জনসভায় তৃণমূল সরকারকে তুলোধনা করার পরই বলে বসেন, ভোটটা দেবেন জোড়া ফুলেই। যদিও ভুল বুঝে তৎক্ষণাৎ নিজের বয়ান বদলে ফেলেন তিনি, যুক্তিও দেন দীর্ঘদিনের অভ্যাসের কারণেই এই ভুল।

আরও পড়ুনঃ ধমকাবেন না, আমাদের পায়ের নিচেই চাকরি করতে হবে, পুলিশকে হুমকি দিলীপের

রবিবার বুনিয়াদপুর বাসস্ট্যান্ডে বিজেপি প্রার্থী নীলাঞ্জনা রায়ের নির্বাচনী পথসভায় তাঁর সমর্থনে সভা করেন তিনি । সেখানে সোনা পাল তাঁর বক্তব্যে একহাত নেন রাজ্য সরকারকে। তবে তার পরেই ঘটে ছন্দপতন, তৃণমূল সরকারের সমালোচনা করার ঠিক পরেই জনগণকে জোড়াফুলে ভোট দেওয়ার আবেদন করে বসেন তিনি। যদিও ঘটনার পরেই নিজের ভুল স্বীকার করে নেন।

অভ্যাস দীর্ঘদিনের, তবে মুখ ফস্কে মন্তব্য করে ফেলার পরেই সামলে নিলেও ততক্ষণে সভায় শুরু হয়েছে চাঞ্চল্য। তবে নিজের বক্তব্যের পরেই ভুল স্বীকার করে নিয়েছেন তিনি।  নিজের ভুল স্বীকার করে বলেন, ‘দীর্ঘদিন ধরে তৃণমূল দলটা করে আসছি। বক্তব্যে কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করবেন।‘ তার পরই সেখানের তৃণমূলের নেতার বিরুদ্ধে এবং নিজের দলের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন