ধমকাবেন না, আমাদের পায়ের নিচেই চাকরি করতে হবে, পুলিশকে হুমকি দিলীপের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ধমকাবেন না, আমাদের পায়ের নিচেই চাকরি করতে হবে, এবার পুলিশকে ধমকি দিলেন দিলীপ ঘোষ। একের পর এক বিতর্কিত মন্তব্যে বরাবর শীর্ষে বিজেপির রাজ্য সভাপতি। কখনো মুখ্যমন্ত্রীকে বারমুডা পড়তে বলেন, বা কখনো শিল্পীদের রগড়ে দেওয়ার মন্তব্যে। এবার সজাসুজি পুলিশকে হুমকি দিয়ে বসলেন তিনি।

আরও পড়ুনঃ শীতলকুচি হত্যা কান্ড! বাহিনী এবং কমিশনের বিরুদ্ধে মামলা হাইকোর্টে

আজ,মুর্শিদাবাদের সুতির জনসভা থেকে বেনজির ভাবে রাজ্য পুলিশকে আক্রমণ করেছেন তিনি। কটাক্ষ করে বলেছেন,  ‘বিজেপি নেতাদের ধমকাবেন না, সারাজীবন আমাদের পায়ের নীচে চাকরি করতে হবে।’  ওসি কে নির্দেশ করে বলেছেন, ” আপনাদের এত বড় সাহস একটা সর্বভারতীয় দলের কর্মীদের ধমকাচ্ছেন? ভুলেও এদের ধমকানোর দুঃসাহস দেখাবেন না। কারও ধার ধারব না, বাকি জীবন আমাদের পায়ের নিচে থেকেই চাকরি করতে হবে।”

গত কালই শীতলকুচি হত্যা কাণ্ডে বেফাঁস মন্তব্য করেছিলেন দিলীপ ঘোষ। আর তার পরই তাঁর মন্তব্যের বিরুদ্ধে ক্ষোভ ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে।  রোববারের বেলা কিছুটা বাড়তেই বরাহনগরের সভা থেকে মন্তব্য করেন  “সকলে ভোট দিতে যাবেন, কেউ যদি বাধা দেয়, কোনো কথা শুনবেন না, আমরা সব দেখে নেবো, মাথায় রাখবেন কেউ বাড়াবাড়ি করলে জায়গায় জায়গায় শীতলকুচি হবে।”সেখানেই থামেননি তিনি, আরো বলেছেন, ” যারা ভেবেছিল কেন্দ্রীয় বাহিনী শুধু বন্দুক দেখানোর জন্যই আনে, কাল তারা বুঝে গেছে তার ভেতরে থাকা গুলির কত জোর।” কেউ আইন নিজের হাতে নিতে এলে এই অবস্থাই হবে বলেও সভা মঞ্চ থেকে বলছেন তিনি।

বিজেপির রাজ্য সভাপতির এই মন্তব্যে রাজ্য জুড়ে তীব্র নিন্দার ঝড় উঠেছে। ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের সাংসদ সৌগত রায় গত কালই বলেছিলেন, “এই হচ্ছে BJP , RSS আর দিলীপ ঘোষদের মনোভাব, বাংলার মানুষ সব দেখছেন।” অন্যদিকে সুজন চক্রবর্তী বলেছেন, দিলীপ ঘোষ নির্বোধ, ওর কথার জবাব যত কম দেওয়া যায় মঙ্গল ততই। এই ধরনের স্পর্শকাতর ঘটনার পর তাকেই উধাহরন দেখিয়ে যেভাবে হুঙ্কার ছেড়েছেন দিলীপ ঘোষ, তাতে ক্ষোভে ফেটে পড়েছেন একাধিক অভিনেত্রী, শিল্পী এবং সাধারণ মানুষ।অভিনেতা জয়জিত জয়জিত বন্দোপাধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, কী বলছেন বিজেপির রাজ্য সভাপতি? অন্যদিকে অভিনেত্রী শ্রীলেখা মিত্র ইমিডিয়েট শাস্তির দাবি করেছেন দিলীপ ঘোষের। তিনি নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, “এই লোকটার ইমিডিয়েট শাস্তি হওয়া উচিৎ।

ধমকাবেন না, আমাদের পায়ের নিচেই চাকরি করতে হবে, গতকালের বিতর্কের জের মেটার আগেই  আজ ফের পুলিশকে হুমকি দিয়ে মন্তব্য করে বসলেন তিনি। এর আগেও বিজেপি নেতা সায়ন্তন বসু মন্তব্য করেছিলেন, এই নির্বাচনে পুলিশ প্যারেড করবে গ্রাউন্ডে। তার পর রাজ্য পুলিশকে নিয়ে বিজেপির রাজ্য সভাপতির আজকের এই মন্তব্যে ইতমধ্যে নিন্দার ঝড় উঠেছে। পরিস্থিতি সামাল দিতে  ব্যাখ্যা দিয়েছে মুর্শিদাবাদ জেলার বিজেপি নেতৃত্ব। তাঁদের বক্তব্য, ‘রাজ্যে যেভাবে বিজেপি নেতাদের উপর হুমকি ও মিথ্যে মামলায় কিংবা গাঁজা কেসে জেলে ভরা হচ্ছে তাঁর বিরুদ্ধে বলতে গিয়েই দিলীপ বাবু ওই কথা বলেছেন। দু’দিন আগেই সুতির বিজেপি প্রার্থী কৌশিক দাসকে হুমকি দিয়েছে ওসি। আর সেই কারণেই দিলীপ বাবু এই মন্তব্য করেছেন।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন