HomeTagsBirbhum

birbhum

Margram Blast: বারবার দলবদলু সুজাউদ্দিনের সঙ্গে মতপার্থক্য! মাড়গ্রামের ভয়াবহ ঘটনার কারণ কী?

শনিবার মাড়্গ্রামে বোমার আঘাতে জোড়া মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্রমাগত প্রশ্ন জট পাকাতে শুরু করেছে। কী কারণে উত্তপ্ত হয়েছিল মারগ্রাম? একাধিক প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে ক্রমাগত। তৃণমূল বনাম তৃণমূলের দ্বন্দ্বের কারণেই এই ঘটনা? নাকি, বারবার দলবদলু সুজাউদ্দিনের সঙ্গে মতপার্থক্য হতেই এই ঘটনা ঘটেছিল? প্রশ্ন রাজনৈতিক মহলে।

Mamata Banerjee: অমর্ত্য সেনের পাশে থেকে আইনত পদক্ষেপ, বিরাট হুঁশিয়ারি মমতার

অমর্ত্য সেনের পাশে দাঁড়িয়ে মমতার বার্তা, অনেকদিন ধরে সহ্য করছি। একজন মানুষকে অসম্মান করা হচ্ছে। আমরা আইনত কী করতে পারি, সেটা আমি ফিরে যাওয়ার পর জেলাশাসককে নির্দেশ দিয়ে দেব। অমর্ত্য সেনের পাশে থেকে আইনত পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

Firhad Hakim: হোর্ডিং ব্যানারে কেষ্ট না থাকায় দিলেন যুক্তি, বীরভূমের বাঘকে নিয়ে বিশেষ মন্তব্য ফিরহাদের

কোথাও নেই জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের ছবি। তবে কী অনুব্রতকে ছেঁটে ফেলার প্রক্রিয়া শুরু করল তৃণমূল? এই প্রশ্ন মাথাচাড়া দিতে শুরু করেছে ক্রমাগত। এদিন তা নিয়ে মুখ খুললেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। হোর্ডিং ব্যানারে কেষ্ট না থাকায় দিলেন যুক্তি।

Anubrata Mondal: বীরভূমে বাদ বীর অনুব্রত, মমতার সফরে সিদ্ধান্ত তৃণমূলের

তাঁর বিরুদ্ধে একের পর এক তথ্য তদন্তকারী সংস্থাগুলি তুলে ধরছে তাতে তাঁর জেল হেফাজতের মেয়াদ আগামী দিনে বাড়বে বলেই মনে করছে অয়াকিবহাল মহল। এহেন অবস্থায় কেষ্টর গড়ে রাশ সামলাতে এবার নিজেই উদ্যোগ নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার সফরে বীরভূমে বাদ বীর অনুব্রত। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।

Satabdi Roy: কর্মীর বাড়িতে বাড়া ভাতের সঙ্গে শুধুমাত্র ছবি, বীরভূমে তীব্র ক্ষোভের মুখে শতাব্দী

রাজ্যজুড়ে শুরু হয়েছে তৃণমূলের দিদির সুরক্ষা কবচের কর্মসূচি। নিয়ম মেনে কর্মীদের বাড়িতে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়ছে এই কর্মসূচিতেও। কিন্তু নিজ লোকসভা কেন্দ্রে গিয়ে ক্ষোভের মুখে পড়তে হল সাংসদ শতাব্দী রায়কে। আবার কখনও কর্মীর বাড়িতে বাড়া ভাতের সঙ্গে শুধুমাত্র ছবি তুললেন তিনি। যা নিয়ে তৃণমূলের অন্দরেই বাড়ছে ক্ষোভ।

Mamata Banerjee: কেষ্টহীন বীরভূম সফরে মমতা, একাধিক পরিকল্পনা তৃণমূলের

গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল এখন জেল হেফাজতে। পঞ্চায়েত নির্বাচনের আগে তাঁর ফেরা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এতদিন ধরে যে জেলা নিয়ে বিশেষ মাথা ঘামাতে হয়নি তৃণমূলকে। সেই জেলায় এবার নিজেই নজর দিতে চান তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, চলতি মাসেই কেষ্টহীন বীরভুম সফরে মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেতাদের বিশেষ বার্তা দেবেন।

সিউড়ির সমবায় ব্যাঙ্কের ম্যানেজারকে নিজাম প্যালেসে তলব, বিরাট অনুসন্ধানে নামল CBI

বৃহস্পতিবার সিউড়ির সমবায় ব্যাঙ্কে হানা দিয়ে ১৭৭ টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পেয়েছিল সিবিআ। শুক্রবার সেই সিউড়ির সমবায় ব্যাঙ্কের ম্যানেজারকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, মোট ১৭৭ টী বেনামি অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। এর মধ্যে ৫০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিক একজন ব্যক্তি বলেই জানা গেছে। সেই ৫০ টি অ্যাকাউন্টে ১০ কোটি টাকা রয়েছে বলেও জানা গেছে।

Trending Now