সিউড়ির সমবায় ব্যাঙ্কের ম্যানেজারকে নিজাম প্যালেসে তলব, বিরাট অনুসন্ধানে নামল CBI

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার সিউড়ির সমবায় ব্যাঙ্কে হানা দিয়ে ১৭৭ টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ পেয়েছিল সিবিআ। শুক্রবার সেই সিউড়ির সমবায় ব্যাঙ্কের ম্যানেজারকে নিজাম প্যালেসে তলব করা হয়েছে। সিবিআই সূত্রে খবর, মোট ১৭৭ টী বেনামি অ্যাকাউন্টের সন্ধান মিলেছে। এর মধ্যে ৫০ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মালিক একজন ব্যক্তি বলেই জানা গেছে। সেই ৫০ টি অ্যাকাউন্টে ১০ কোটি টাকা রয়েছে বলেও জানা গেছে।

আরও পড়ুনঃ SSC-TET Scam: নিয়োগ সুপারিশে জড়িয়ে জেলার নেতারাও, তলব করল সিবিআই

সিবিআইয়ের ধারণা, কালো টাকা সাদা করতেই ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি ব্যবহার করা হত। মূলত, রাইস মিল সংক্রান্ত প্রচুর টাকা লেনদেন হয়েছে এই অ্যাকাউন্টগুলি থেকে। সেই বেনামি অ্যাকাউন্টগুলির সঙ্গে গফরু পাচারের কোনও যোগ রয়েছে কিনা, সেটাই খতিয়ে দেখার চেষ্টা করছে তদন্তকারী সংস্থা।

সিউড়ির সমবায় ব্যাঙ্কের ম্যানেজারকে নিজাম প্যালেসে তলব, বিরাট পদক্ষেপ 
সিউড়ির সমবায় ব্যাঙ্কের ম্যানেজারকে নিজাম প্যালেসে তলব, বিরাট পদক্ষেপ

গতকাল সিউড়ির সমবায় ব্যাঙ্কে হানা দেন গরু পাচার মামলায় অন্যতম অফিসার সুশান্ত ভট্টাচার্য এবং স্বরূপ দে সহ একাধিক অফিসাররা এই সিউড়ি ব্যাঙ্কে উপস্থিত হয়েছেন। তাঁরা একাধিক নথি খতিয়ে দেখতে শুরু করে। সোজা চলে যান রেকর্ড রুমে। প্রাক্তন ব্যাঙ্ক ম্যানেজার ইন্দ্রকুমার গুরুং এবং বর্তমান ব্যাঙ্ক ম্যানেজার অভিজিৎ সামন্তকে জিজ্ঞাসাবাদ করেন।

সিউড়ির সমবায় ব্যাঙ্কের ম্যানেজারকে নিজাম প্যালেসে তলব, বিরাট পদক্ষেপ 

সিউড়ির সমবায় ব্যাঙ্কের ম্যানেজারকে নিজাম প্যালেসে তলব, বিরাট পদক্ষেপ 
সিউড়ির সমবায় ব্যাঙ্কের ম্যানেজারকে নিজাম প্যালেসে তলব, বিরাট পদক্ষেপ

সিবিআই সূত্রে খবর, গরু পাচারের কালো টাকা এই সমবায় ব্যাঙ্কের মাধ্যমে সাদা করা হত। সেই খোঁজ পেয়েই উপস্থিত হয়েছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে খবর, যাদের নামে অ্যাকাউন্ট এখনও অবধি হাতে এসেছে, তাঁরা এই বিষয়ে অবগত ছিলেন না। এর সঙ্গে রাজ্য খাদ্য দফতরের যোগ মিলেছে। সেখানে ৫ লক্ষ থেকে ৭০ লক্ষ টাকার লেনদেন হয়েছে বলে জানা গেছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন