গ্রেফতার করা হল দত্তপুকুরের অবৈধ বাজি কারবারের মূল পান্ডা মহম্মদ নজরুল ইসলামকে। বৃহস্পতিবার তাঁকে দমদম বিমানবন্দর থেকে আটক করে পুলিশ। শুক্রবার তাঁকে বারাসাত আদালতে তোলা হয়। নজরুল ইসলামকে আটদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল কোর্ট।
দত্তপুকুর বাজি বিস্ফোরণকাণ্ডে সাসপেন্ড হলেন নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রী ডোগরা। সোমবার এলাকায় পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। আজ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। পাশাপাশি, সরেজমিনে তদন্তে আসেন এনআইএ-এর দুই আধিকারিক।
রবিবার ছুটির দিন সকালেই সাংঘাতিক বিস্ফোরণে কেঁপে ওঠে বারসাত দত্তপুকুরের মোচপোল গ্রাম। এই ঘটনায় এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এবার সরেজমিনে তদন্তে বিস্ফোরণস্থলে উপস্থিত হলেন NIA প্রতিনিধি দল। ফরেন্সিক বিশেষজ্ঞদের মতোই তাঁরা ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করলেন।
রবিবার বারাসাত দত্তপুকুরের মোচপোল এলাকায় বাজি কারখানায় ভয়ানক বিস্ফোরণের ঘটনা ঘটে। এই প্রতিবেদনটি লেখার সময় পর্যন্ত খবর, বিস্ফোরণে ৮ জনের মৃত্যু হয়েছে। প্রশাসন এবং স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই অবৈধভাবে বাজি নির্মাণ হত বলে বারবারই অভিযোগ করছেন মোচপোলবাসীরা। এবার রাজ্যের খাদ্যমন্ত্রী তথা তৃণমূল নেতা রথীন ঘোষ কিন্তু সাফাই দিয়ে বললেন, অবৈধভাবে যারা বাজি তৈরি করছিল তাঁরা সবাই আইএসএফের কর্মী বা সমর্থক!
জেলা সভাপতির বিরুদ্ধে তোপ দেগে ফের গণ ইস্তফা দিলেন দলের নেতারা। জেলা সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ এনেছেন তারা। জেলা কমিটি আজ ইস্তফা দেন আরও ৫ সদস্য। এই ৫ জন কে নিয়ে এক সপ্তাহে ২০ জন জেলা কমিটি থেকে ইস্তফা দিলেন।