নজরবন্দি ব্যুরো: দত্তপুকুর বাজি বিস্ফোরণকাণ্ডে সাসপেন্ড হলেন নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রী ডোগরা। সোমবার এলাকায় পুলিশ গেলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। আজ ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। পাশাপাশি, সরেজমিনে তদন্তে আসেন এনআইএ-এর দুই আধিকারিক।
আরও পড়ুন: কেন ঘটেছিল এই সাংঘাতিক বিস্ফোরণ? দত্তপুকুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ফরেন্সিক বিশেষজ্ঞদের হাতে


রবিবার সকালবেলা ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে মোচপোল। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের, আহত প্রচুর। স্থানীয়দের অভিযোগ, প্রশাসন এবং শাসক দলের নেতাদের মদতেই এলাকায় রমরমিয়ে চলত অবৈধ বাজির ব্যবসা। যদিও অভিযোগ অস্বীকার করেছেন খাদ্যমন্ত্রী তথা তৃণমূল নেতা রথীন ঘোষ। এই ঘটনায় একজনকে গ্রেফতারও করেছে পুলিশ। আরও কয়েকজনের খোঁজ চলছে বলে পুলিশ সূত্রে খবর।

অন্যদিকে, দত্তপুকুরের বিস্ফোরণকাণ্ডে নীলগঞ্জ ফাঁড়ির ওসি হিমাদ্রি ডোগরাকে সাসপেন্ড করা হল। নীলগঞ্জ পুলিশ ফাঁড়ির নতুন ওসি হলেন সঞ্জয় বিশ্বাস। আজ ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, বারুদের পাশাপাশি পটাশিয়াম ক্লোরেট এবং বেরিয়াম নাইট্রেট থাকার দরুণই বিস্ফোরণের মাত্রা এত তীব্র হয়েছে।
দত্তপুকুর বাজি বিস্ফোরণকাণ্ডে সাসপেন্ড নীলগঞ্জ ফাঁড়ির ওসি, পুলিশকে ঘিরে স্থানীয়দের বিক্ষোভ



মোচপোল এলাকায় আরও বাজির খোঁজ করছে পুলিশ। ইটভাটায় পাওয়া গিয়েছে বাজি তৈরির অত্যাধুনিক সব উপাদান। এলাকার বেশ কিছু গুদামেও চলছে তল্লাশি। স্থানীয় লোকজন যদিও অভিযোগ করেছেন, পুলিশ প্রশাসনের নাকের ডগা নিয়েই চলত ব্যবসা। সব কিছুই জানত পুলিশ। আজও ঘটনাস্থলে যান বারাসাতের পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়। তিনি এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন।








