Duttapukur Blast: কেন ঘটেছিল এই সাংঘাতিক বিস্ফোরণ? দত্তপুকুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ফরেন্সিক বিশেষজ্ঞদের হাতে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বারাসাত দত্তপুকুরের মোচপোল গ্রামে বাজি বিস্ফোরণের ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য হাতে আসল ফরেন্সিক বিশেষজ্ঞদের। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৭ জনের, আহত প্রচুর। কিন্তু কেন এই ঘটনাটি ঘটেছিল সেই বিষয়টি জানার চেষ্টা করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: নিষ্ক্রিয় পুলিশ, দত্তপুকুর বাজি বিস্ফোরণকাণ্ডে CBI-NIA তদন্তের দাবি, হাইকোর্টে বিজেপি-সিপিএম

মোচপোল বিস্ফোরণকাণ্ডের ঘটনাস্থল থেকে ইতিমধ্যেই নমুনা সংগ্রহ করেছেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। সেই সব নমুনার প্রাথমিক পর্যালোচনাও চলছে। জানা গিয়েছে, থেকে তিন ধরনের রাসায়নিকের অস্তিত্ব পাওয়া গিয়েছে। পটাসিয়াম ক্লোরেট, বেরিয়াম নাইট্রেট এবং অ্যালুমিনিয়াম গুঁড়ো। এই তিন রাসায়নিক থাকার কারণেই বিস্ফোরণের তীব্রতা এত বেশি হয়েছে বলে অনুমান বিশেষজ্ঞদের।

কেন ঘটেছিল এই সাংঘাতিক বিস্ফোরণ? দত্তপুকুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ফরেন্সিক বিশেষজ্ঞদের হাতে
কেন ঘটেছিল এই সাংঘাতিক বিস্ফোরণ? দত্তপুকুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ফরেন্সিক বিশেষজ্ঞদের হাতে

রবিবার সকালবেলা ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে মোচপোল। স্থানীয়দের অভিযোগ, শুধু ফুলজুরি বা তুবড়ি নয়। এই অবৈধ বাজি কারখানায় তৈরি হত আলু বোম। এমনকি বাঁশ বাগানের ভেতর এবং পরিত্যক্ত ইট ভাঁটায় বোম বানানোর ‘দেশি’ ল্যাবরেটরির সন্ধান পেয়েছেন সাংবাদিকরা। সন্দেহ, এখানে বোমা তৈরি হলেও হয়ে থাকতে পারে। তাছাড়া বিপুল পরিমাণে বারুদ এবং স্টোনচিপের সন্ধান তো পাওয়া গিয়েছেই।

কেন ঘটেছিল এই সাংঘাতিক বিস্ফোরণ? দত্তপুকুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ফরেন্সিক বিশেষজ্ঞদের হাতে
কেন ঘটেছিল এই সাংঘাতিক বিস্ফোরণ? দত্তপুকুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ফরেন্সিক বিশেষজ্ঞদের হাতে

ফরেন্সিক বিশেজ্ঞরা জানিয়েছেন, বেরিয়াম নাইট্রেট এবং পটাশিয়াম ক্লোরেট এই দুই রাসায়নিকের সঙ্গে সামান্য জলের সংস্পর্শ হলেই ভয়ঙ্কর বিস্ফোরণ হতে পারে। তাঁদের অনুমান, পটাশিয়াম থেকেই বিক্রিয়া শুরু হয় এবং তীব্র শক্তিশালী হাইড্রোজেন গ্যাস সৃষ্টি হয়ে বদ্ধ ঘরে বিস্ফোরণটি সংঘটিত হয়।

কেন ঘটেছিল এই সাংঘাতিক বিস্ফোরণ? দত্তপুকুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ফরেন্সিক বিশেষজ্ঞদের হাতে

স্থানীয়রা আগেই জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, মৃতদের দেহ কার্যত খন্ডাংশে পরিণত হয়েছে। আশেপাশের বাড়িতে ছিটকে গিয়েছে শরীরের অংশ। আর বিস্ফোরণের আওয়াজ প্রায় ৫ কিলোমিটার দূর থেকে শোনা গিয়েছে। তবে, এখনও তদন্ত জারি আছে। ফরেন্সিকের দল আরও নিশ্চিত হয়েই বিস্ফোরণের সম্পূর্ণ ব্যাখ্যা দেবেন বলেই মনে করা হচ্ছে।

কেন ঘটেছিল এই সাংঘাতিক বিস্ফোরণ? দত্তপুকুরকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য ফরেন্সিক বিশেষজ্ঞদের হাতে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত