Calcutta High Court: নিষ্ক্রিয় পুলিশ, দত্তপুকুর বাজি বিস্ফোরণকাণ্ডে CBI-NIA তদন্তের দাবি, হাইকোর্টে বিজেপি-সিপিএম

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ এনে দত্তপুকুর বাজি বিস্ফোরণকাণ্ডে CBI-NIA তদন্তের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল দু’টি জনস্বার্থ মামলা। মামলা দু’টি দায়ের করা হয়েছে বিজেপি এবং সিপিএমের পক্ষ থেকে। সোমবার মামলা গ্রহণ করেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুনানি মঙ্গলবার।

আরও পড়ুন: দত্তপুকুর বাজি বিস্ফোরণকাণ্ডের তদন্ত করুক NIA, স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি সুকান্তর

রবিবার সকালেই ভয়ঙ্কর বিস্ফোরণে কেঁপে ওঠে বারাসাত দত্তপুকুরের মোচপোল এলাকা। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে ৫ কিলোমিটার দূর থেকে আওয়াজ শোনা গিয়েছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৭, আহত প্রচুর। প্রশাসন এবং স্থানীয় তৃণমূল নেতাদের মদতেই অবৈধভাবে বাজি নির্মাণ হত বলে বারবারই অভিযোগ করছেন মোচপোলবাসীরা। যদিও খাদ্যমন্ত্রী তথা তৃণমূল নেতা রথীন ঘোষের অভিযোগ, ঘটনার নেপথ্যে রয়েছে ISF নেতাদের সংযোগ।

নিষ্ক্রিয় পুলিশ, দত্তপুকুর বাজি বিস্ফোরণকাণ্ডে CBI-NIA তদন্তের দাবি, হাইকোর্টে বিজেপি-সিপিএম

রাজনৈতিক কাদা ছোঁড়াছুঁড়ির মধ্যেই এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করল বিজেপি এবং সিপিএম। এর আগেই বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার NIA তদন্তের দাবি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখেছেন। এখন কলকাতা হাইকোর্টের তরফে NIA তদন্তের দাবিকে মঞ্জুর করা হয় কিনা সেটাই দরকার।

নিষ্ক্রিয় পুলিশ, দত্তপুকুর বাজি বিস্ফোরণকাণ্ডে CBI-NIA তদন্তের দাবি, হাইকোর্টে বিজেপি-সিপিএম

নিষ্ক্রিয় পুলিশ, দত্তপুকুর বাজি বিস্ফোরণকাণ্ডে CBI-NIA তদন্তের দাবি, হাইকোর্টে বিজেপি-সিপিএম

মামলাকারীর আইনজীবীর অভিযোগ, বিস্ফোরণ কাণ্ডের সঙ্গে তৃণমূলের স্থানীয় নেতার জড়িত থাকার প্রমাণ স্পষ্ট। রাজ্য পুলিশের হাতে তদন্তভার থাকলে তাঁরা প্রভাবিত হতে পারেন। নষ্ট করে দেওয়া হতে পারে বিস্ফোরণ কাণ্ডের বহু তথ্য। তাই সিবিআই ও এনআইএ-র য়তো কেন্দ্রীয় বা জাতীয় তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করা জরুরি।

নিষ্ক্রিয় পুলিশ, দত্তপুকুর বাজি বিস্ফোরণকাণ্ডে CBI-NIA তদন্তের দাবি, হাইকোর্টে বিজেপি-সিপিএম

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত