এখনও অবধি তাঁর বিধায়ক পদে শপথ ঘিরে একাধিক জটিলতা দেখা দেয়। বুধবার সেই জল্পনার অবসান ঘটতে চলেছে। সূত্রের খবর, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল বিধায়ক পদে শপথ নিতে চলেছেন বাবুল সুপ্রিয়।
বাবুল সুপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়ককে তলব করল সিবিআই। অভিযোগ, ইপিআইএল টেন্ডার দুর্নীতি মামলায় তলব করা হয়েছে বাবুল সুপ্রিয়র আপ্ত সহায়ক সুশান্ত মল্লিককে। যদিও পরে তাঁকে সরিয়ে দেন বাবুল। অভিযোগ, বাবুল কেন্দ্রিয় মন্ত্রী থাকাকালীন দুর্নীতি হয়েছে। অভিযোগ, ৫ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন বাবুলের আপ্ত সহায়ক। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
বৈশাখের মুখে উপর্নিবাচন ঘিরে বাড়ছে বালিগঞ্জের নির্বাচনী পারদ। চিরাচরিতভাবে এই কেন্দ্র তৃণমূলের গড় বলেই পরিচিত। কারণ, ২০০৬ সাল থেকে এই কেন্দ্রের তৃণমূলের পতাকা বহন করে চলেছেন প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখ্যোপাধ্যায়। জনপ্রিয় এই নেতার অনুপস্থিতিতে এই কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয়। কিন্তু বিজেপি থেকে আসা প্রার্থীকে মোটেও মেনে নিচ্ছেন না ভোটাররা। বাবুলের অতীত রাজনীতি ভাবাচ্ছে তৃণমূলকে।
তৃণমূলের প্রার্থী সদ্য বিজেপি ত্যাগী বাবুল সুপ্রিয়। তাঁর দলবদলকে প্রচারের মূলভাগে রেখেই প্রচার করছেন বিরোধীরা। এবার বাবুলের বিরুদ্ধে সরব হলেন সিপিআইএম(এল) -এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। তিনি বলেন, বাবুলকে বালিগঞ্জের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
২০১৭ সালে করা বাবুল সুপ্রিয়র একটি ট্যুইট নিয়ে তাঁকেই কটাক্ষ করছেন বিজেপি নেতারা। এই তালিকায় রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই সবে তো টুপি পড়লেন, লুঙ্গিটা কবে পড়বেন?
রাজনীতির বাইরে গিয়ে নিয়ম করেন ২২ থেকে ২৩ দিনের জন্য সময় দিতে পারবেন বাবুল? আপাতত তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। রাজনীতির বাইরে সময় দিতে পারবেন না বাবুল। তাই অভিনয় থেকে সরে দাঁড়ালেন তৃণমূল নেতা।