Babul Supriyo: কেন্দ্রিয় মন্ত্রী থাকাকালীন দুর্নীতি, বাবুলের প্রাক্তন আপ্ত সহায়ককে তলব সিবিআইয়ের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাবুল সুপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়ককে তলব করল সিবিআই। অভিযোগ, ইপিআইএল টেন্ডার দুর্নীতি মামলায় তলব করা হয়েছে বাবুল সুপ্রিয়র আপ্ত সহায়ক সুশান্ত মল্লিককে। যদিও পরে তাঁকে সরিয়ে দেন বাবুল। অভিযোগ, বাবুল কেন্দ্রিয় মন্ত্রী থাকাকালীন দুর্নীতি হয়েছে। অভিযোগ, ৫ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন বাবুলের আপ্ত সহায়ক। তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।

আরও পড়ুনঃ AAP in Bengal: তৈরি হচ্ছে আম আদমি পার্টি, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেবে তাঁরা

সিবিআইয়ের দাবী, বাবুল সুপ্রিয় শিল্প মন্ত্রকের প্রতিমন্ত্রী থাকাকালীন ওই দুর্নীতি হয়েছিল। বাবুলের প্রাক্তন আপ্ত সহায়ক ছাড়াও যুক্ত রয়েছেন ইপিআইএলের একাধিক কর্তা। অভিযোগ টেন্ডার পাইয়ে দেওয়ার নাম করে আশুতোষ বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তির কাছে ৫০ লক্ষ টাকা নিয়েছিল ইপিআইএল কর্তারা।

Babul Supriyo faces 'violent mob' of BJP supporters in Agartala, cries foul | Latest News India - Hindustan Times

অভিযোগ, ওই ৫০ লক্ষ টাকার মধ্যে ৪০ লক্ষ টাকা চেয়ারম্যান এবং এমডিকে দেওয়া হয়েছিল। বাকি ১০ লক্ষ টাকা ভাগ হয়েছিল তৎকালীন এগ্‌জিকিউটিভ ডিরেক্টর এবং ম্যানেজারের মধ্যে। সিবিআইয়ের দাবী, ওই টাকার মধ্যে ৫ লক্ষ টাকা বাবুলের প্রাক্তন আপ্ত সহায়কের অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল।

কেন্দ্রিয় মন্ত্রী থাকাকালীন দুর্নীতি, এফআইআর দায়ের করা হয়েছে 

কেন্দ্রিয় মন্ত্রী থাকাকালীন দুর্নীতি, এফআইআর দায়ের করা হয়েছে 
কেন্দ্রিয় মন্ত্রী থাকাকালীন দুর্নীতি, এফআইআর দায়ের করা হয়েছে

যদিও বাবুলের দাবী, এক বিধায়কের কথায় এই তদন্ত শুরু হয়েছে। সিবিআইকে হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে কেন্দ্রিয় সরকার। তাই পাঁচ বছর পরে মামলা করা হচ্ছে। ইচ্ছে করে আমার নাম টানা হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন