নজরবন্দি ব্যুরোঃ পাঞ্জাব নির্বাচনের পরেই সারা দেশে সংগঠন বিস্তারে বিশেষ নজর দিয়েছিল আম আদমি পার্টি। তাই দিল্লি এবং পাঞ্জাবের বাইরেও বিস্তার শুরু হয় তাঁদের। দেশের একাধিক রাজ্যের মতোই বাংলাকেও বিশেষ নজরে রেখেছিল অরবিন্দ কেজরিওয়ালের দল। শোনা যাচ্ছে,তৈরি হচ্ছে আম আদমি পার্টি। আগামী পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী দেবে তাঁরা।
সূত্রের খবর, ১২ টি জেলায় নতুন কমিটি গঠন করতে চায় আম আদমি পার্টি। এর মধ্যে বিশেষ নজরে রয়েছে উত্তর ২৪ পরগণা, কোচবিহার ,মালদহ, উত্তর দিনাজপুর এবং মুর্শিদাবাদ। কারণ, এই কয়েকটি জেলায় ব্যাপকহারে সদস্যপদ গ্রহণ হয়েছে। সমস্ত জেলায় না হলেও ১৬ জেলায় জেলা কমিটি গঠন করে সংগঠন বাড়াতে চায় আপ।
বাংলায় আপ নেতাদের একাংশ জানাচ্ছেন, যে সমস্ত জেলায় সংগঠন ভালো রয়েছে। যে সমস্ত জেলায় মানুষের সাড়া বেশী মিলছে সেখানেই প্রার্থী দেবে তাঁরা। আপাতত হাওড়া এবং উত্তর ২৪ পরগণা থেকেই কাজ শুরু করতে চাইছে তাঁরা। তবে জঙ্গলমহল এলাকায় সংগঠন তৈরি করা একটু চাপ হলেও ঝাড়গ্রামের দিকে বিশেষ নজর রয়েছে।
এমনিতেই অরবিন্দ কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে বিরাট জল্পনা শুরু হয়েছে। কারণ, তিনি জানিয়েছেন, ১০ টি দলের সঙ্গে নয় ১৩০ কোটি মানুষের সঙ্গে জোট করতে চান তিনি। রাষ্ট্রপতি নির্বাচনের আগে তাঁর এই মন্তব্য বিরোধী জোটের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।
তৈরি হচ্ছে আম আদমি পার্টি, বাংলায় বিশেষ পরিকল্পনা
উল্লেখ্য, পাঞ্জাব নির্বাচনে বিরাট জয়ের পরেই দলের নেতাদের এবিষয়ে নির্দেশ দিয়ে দিয়েছিলেন আপ। সম্প্রতি হিমাচল প্রদেশ এবং গুজরাতে প্রার্থী দেওয়ার কথা ঘোষণা করেছে তাঁরা। অসমেও বাড়ছে সংগঠন। একইসঙ্গে বাংলাতেও চলছিল কাজ। এবার বাংলাতেও তৃণমূলকে কড়া টক্কর দেবে আম আদমি পার্টি। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল।



