Abhishek Banerjee: দরজা খুললে বিজেপি দলটাই উঠে যাবে, বিস্ফোরক দাবি অভিষেকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বৃহস্পতিবার বালিগঞ্জ উপনির্বাচনের তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয়র সমর্থনে প্রচারে নামলেন তৃণমূলের সাধারণ সমাপদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ শানালেন তিনি। তাঁর কথায়, দরজা খুললে বিজেপি দলটাই উঠে যাবে। 

আরও পড়ুনঃ Salary Hike: খুশির খবর! নতুন অর্থবর্ষে বাড়ল কর্মীদের বেতন, কত শতাংশ বাড়বে জানুন…

তৃণমূলের সাধারণ সম্পাদকের কথায়, যারা রাজনৈতিকভাবে আমাদের সঙ্গে লড়াই করতে পারে না, তাঁদেরকে গত বছর গো হারা হারিয়েছি। গত বছর হাওয়া তুলেছিল আব কি বার দুশো পার। ৭০ এ আটকে গেছে। লাইন লেগে রয়েছে এখন। যদি দরজা খুলি দলটা উঠে যাবে। এই সবে শুরু। যারা ভেবে ছিল দল ভাঙানোর রাজনীতি করবে বাংলার মানুষ তাঁদেরকে জবাব দিয়ে দিয়েছে।

May be an image of 1 person, sitting, standing and indoor

তাঁর সংসযোজন, বালিগঞ্জের প্রতিটি জায়গায় সুব্রত মুখ্যোপাধ্যায় রয়েছে। কিন্তু তাঁর অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে তৃণমূল এই কেন্দ্রে বাবুল সুপ্রিয়কে প্রার্থী করেছে। প্রার্থী ঘোষণার পরে অনেকে বলেছেন বাবুল সুপ্রিয়কে ভোট দেওয়ার অর্থ বিজেপিকে ভোট দেওয়া। আমি তাঁদেরকে বলতে চাই, বাবুল সুপ্রিয় তৃণমূলের আদর্শ নিয়ে যোগদান করেছে। বাবুল সুপ্রিয় জয় শ্রীরামের রাজনীতি ছেড়ে জয় বাংলার রাজনীতি নিয়ে তৃণমূলে যোগদান করেছে। প্রার্থীর নাম বাবুল সুপ্রিয় নয়, প্রার্থীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।

May be an image of 1 person, standing and indoor

অভিষেকের কথায়, এই সুব্রত মুখ্যোপাধ্যায়কে সিবিআই গ্রেফতার করে নিয়ে গেল। তাঁর দোষ ছিল বিজেপিকে ৭৩ হাজার ভোটে হারিয়ে তিনি জিতেছিলেন। বিজেপি মাঠে ময়দানে লড়াই করতে পারে না। ইডি সিবিআইকে লাগিয়ে লড়াই করছে।

একযোগে বিরোধীদের বিরুদ্ধে অভিষেক বলেন, সিপিএম-কংগ্রেস জগাই মাধাই। আর অন্যরা ইডি-সিবিআই। যে অন্যায় অবিচার হয়েছে তাঁর জবাব ১২ তারিখ বালিগঞ্জের মানুষকে দিতে হবে।

দরজা খুললে বিজেপি দলটাই উঠে যাবে, তৃণমূল আরও এগিয়ে যাবে 

দরজা খুললে বিজেপি দলটাই উঠে যাবে, তৃণমূল আরও এগিয়ে যাবে 
দরজা খুললে বিজেপি দলটাই উঠে যাবে, তৃণমূল আরও এগিয়ে যাবে 

নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে বলেন, বাবুল সুপ্রিয় আসানসোল থেকে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে তৃণমূলে যোগাদান করেছে। সাহস থাকলে নিজের পরিবারের লোকদের বলুন ইস্তফা দিতে। এখন বলছে রাষ্ট্রপতি শাসন করবে। করুন তৃণমূল ২৫০ এর বেশী আসন পাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত