নজরবন্দি ব্যুরোঃ বৈশাখের মুখে উপর্নিবাচন ঘিরে বাড়ছে বালিগঞ্জের নির্বাচনী পারদ। চিরাচরিতভাবে এই কেন্দ্র তৃণমূলের গড় বলেই পরিচিত। কারণ, ২০০৬ সাল থেকে এই কেন্দ্রের তৃণমূলের পতাকা বহন করে চলেছেন প্রাক্তন মন্ত্রী সুব্রত মুখ্যোপাধ্যায়। জনপ্রিয় এই নেতার অনুপস্থিতিতে এই কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাবুল সুপ্রিয়। কিন্তু বিজেপি থেকে আসা প্রার্থীকে মোটেও মেনে নিচ্ছেন না ভোটাররা। বাবুলের অতীত রাজনীতি ভাবাচ্ছে তৃণমূলকে।
আরও পড়ুনঃ ত্রিপুরা-মেঘালয়ের প্রচারে জোর, নির্বাচন লড়বে তৃণমূল, ঘোষণা অভিষেকের


রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই কেন্দ্রের ভোটারের সংখ্যা ২,৪৭,৬২৩ জন। এর মধ্যে মুসলিম ভোটারের হার প্রায় ৫১ শতাংশ। দুই বছর আগে এই কেন্দ্রের ভোটাররাই পার্ক সার্কাস ময়দানে সিএএ ও এনআরসি বিরোধী আন্দোলনে সরব হয়েছিলেন। তখন একই ইস্যুতে রাজপথে নেমে কেন্দ্র সরকারের বিরধিতায় সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলস্বরূপ গত বছরের বিধানসভা নির্বাচনে ৭৩ হাজার ভোটে জয়লাভ করেন সুব্রত মুখ্যোপাধ্যায়।

সেই সময়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রচার করেছিলেন বাবুল সুপ্রিয়। সরাসরি আক্রমণ শানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এখনেই শেষ নয়, সরাসরি আক্রমণ করতে পিছপা হননি এনআরসির আন্দোলনকারীদের বিরুদ্ধে। তাই বাবুল সমর্থন থেকে মুখ ফেরাচ্ছেন দলের নেতারাই। স্থানীয় ভোটাররা জানাচ্ছেন বাবুল সুপ্রিয় জয়লাভ করলেও আগের থেকে অনেকটাই কমবে ভোটের মার্জিন।
উল্লেখ্য, গতকালের প্রচারে নেমে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ড্যামেজ কন্ট্রোল দিতে হয়। প্রচারে অভিষেক বলেন, বাবুল সুপ্রিয় নয়, তাঁদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি ভোট চাইতে সুব্রত মুখ্যোপাধ্যায়ের স্মৃতিচারণাও করেন তিনি। এর থেকে স্পষ্ট বাবুলের অতীত ভাবাচ্ছে তৃণমূলকে। এখানেই কিছুটা ফায়দা তুলে পারেন বাম প্রার্থী শায়রা শাহ হালিম।


বাবুলের অতীত রাজনীতি ভাবাচ্ছে তৃণমূলকে, কমতে পারে ভোটের শতাংশ

প্রথম কারণ হিসাবে মনে করা হচ্ছে, এনআরসি, সিএএ আন্দোলনে পথে নেমে বিরোধিতা করেন শায়রা। এখন বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে প্রচারে অস্ত্র, জয়ের পর দলবদল তিনি করবেন না। ভোটারদের কাছে এই প্রতিশ্রুতি সামনে রেখেই প্রচার করছেন তিনি। রাজনৈতিক মহলের ধারণা, বাবুলের খাতের ভোট এবার ফিরতে চলেছে বাম প্রার্থীর ঝুলিতে। ভোটে জয়লাভ না করতে পারলেও ভোট শতাংশে তৃণমূল প্রার্থীকে কড়া টক্কর দেবেন শায়রা।







