Babul Supriyo: রাজনীতির বাইরে সময় দিতে পারবেন না, আপাতত অভিনয় থেকে দূরে সরলেন বাবুল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বড় পর্দায় না হলেও ছোট পর্দায় অভিনয় করবেন বাবুল। সেই খবর কয়েক দিন আগে থেকেই শোনা যাচ্ছিল। এমনকি অডিশন এবং লুকসেটের কাজও শেষ হয়েছিল। কিন্তু প্রশ্ন উঠেছিল রাজনীতির বাইরে নিয়ম করে ২২ থেকে ২৩ দিনের জন্য সময় দিতে পারবেন বাবুল? আপাতত তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। রাজনীতির বাইরে সময় দিতে পারবেন না বাবুল। তাই অভিনয় থেকে সরে দাঁড়ালেন তৃণমূল নেতা। 

আরও পড়ুনঃ শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তির মুখে জয়প্রকাশ ও রিতেশ, নাড্ডা-শাহের দরবারে যাবেন তাঁরা

Shamim Ahamed Ads

টলিপাড়ায় জোর গুঞ্জন, এবার বড়পর্দা ছেড়ে ছোটপর্দার নায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে। আর ক্যামেরার সামনে গায়ক-রাজনীতিক বাবুলকে নিয়ে আসার নেপথ্যে যাঁর অবদান সবচেয়ে বেশি, তিনি আর কেউ নন, ‘বন্ধু’ রাজ চক্রবর্তী

খবর ছড়িয়ে পড়তেই বাবুলকে টেলিভিশনে পর্দায় নতুন ভূমিকায় দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাঁর অনুরাগীরা। কবে, কোন ধারাবাহিকের হাত ধরে বাবুলের আগমন ঘটবে, তা অবশ্য অজানা ছিল। বড় পর্দায় নায়ক হয়েছিলেন তরুণ মজুমদারের ‘চাঁদের বাড়ি’-তে। ২০০৭ সালের সেই ছবিতে তাঁর নায়িকা ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ঠিক ১৪ বছর পরে ফের নায়ক বাবুল সুপ্রিয়। এ বার ছোট পর্দায়।

Babul Supriyo on quitting BJP: 'Messi did not want to leave Barcelona, he  left with a sad heart' - India News

বাবুল থাকবেন আর গান থাকবে না, হয় নাকি? সেই দায়িত্ব সম্ভবত পালন করবেন জিৎ গঙ্গোপাধ্যায়। পরিচালনার দায়িত্বে কে থাকবেন? সে সব এখনও কিছুই ঠিক হয়নি। তবে ধারাবাহিকের কাহিনি-চিত্রনাট্য লেখার জন্য নাকি মুম্বই থেকে উড়িয়ে আনা হচ্ছে জনপ্রিয় লেখক-চিত্রনাট্যকারকে।

রাজনীতির বাইরে সময় দিতে পারবেন না, ধারাবাহিকে ফিরছেন না বাবুল 

Wait and watch': TMC says more leaders to join after Babul Supriyo's entry | Latest News India - Hindustan Times

সদ্য বিজেপি থেকে তৃণমূল যোগদান করেছেন তিনি। সম্প্রতি পাঁচ রাজ্যের নির্বাচনে রাজ্যের বাইরেও বিশেষ নজর দিয়েছে তৃণমূল। গোয়ায় তারকা প্রচারক হিসাবে বেছে নেওয়া হয়েছে বাবুলকে। ফলে প্রচারের চাপ থাকছেই। আবার নির্বাচন শেষ হলে থাকছে পুর এলাকার নির্বাচন। তাই সময় দিতে না পারার কারণে অভিনয় থেকে সরলেন বাবুল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত