নজরবন্দি ব্যুরোঃ বালিগঞ্জ কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়েছেন বাবুল সুপ্রিয়। সদ্য তাঁর একটি প্রচারের ছবি ভাইরাল হয়েছে। ২০১৭ সালে করা বাবুল সুপ্রিয়র একটি ট্যুইট নিয়ে তাঁকেই কটাক্ষ করছেন বিজেপি নেতারা। এই তালিকায় রয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, আমি ওনাকে জিজ্ঞেস করতে চাই সবে তো টুপি পড়লেন, লুঙ্গিটা কবে পড়বেন?


একইসঙ্গে দিলীপ ঘোষ আরও বলেন, কে জোকার সেটা তো দেখেছে লোক। যে রোজ ড্রেস বদল করে, পার্টি বদল করে সে। উনি নৈতিক দিক থেকে হেরে গেছেন। হাতে পায়ে ধরে এখন মন্ত্রী হওয়ার তালে রয়েছেন। ওনার কিছু চাই না। একটা মন্ত্রীত্ব চাই, সিকিউরিটি এবং একটা গাড়ি চাই। ব্যাস।
পাল্টা বাবুল সুপ্রিয় বলেন, দিলীপ ঘোষ মন্তব্য করেন। উনি রোজ সকালে বের হন। সারা দিনের মধ্যে মানুষ যাতে একটু অজন্তা সার্কাস দেখতে পান, তার একটা ব্যবস্থা উনি রোজ সকালে করেন। উনি সুস্থ থাকুন। মানসিক সুস্থতা ওনার থেকে আশা করি না। শারীরিকভাবে সুস্থ থাকুন। উনি এত নিম্ন স্তরের রাজনীতি করেন, উনি নিজেই ওনার উপমা। ওই পর্যায়ে নামার প্রয়োজন নেই।
তিনি আরও বলেন, বিজেপিতে তথাগত রায় একই ভাষায় দিলীপ ঘোষকে জবাব দেন। কাজেই নিজেদের দলের মধ্যে খেয়োখেয়ি করছে। আমার আর ঢোকার প্রয়োজন নেই। আমি কোথায় যাচ্ছি তার খোজ না রেখে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে বোঝান ওনার বাবা এবং ভাই দলবদল করেছেন, তাহলে সাংসদ পদ থেকে অব্যহতি দিন। কেন পদ আগলে রেখে মানুষের টাকা নিচ্ছেন?


“সবে তো টুপি পড়লেন, লুঙ্গিটা কবে পড়বেন?”, বাবুলকে আক্রমণ দিলীপের

উপনির্বাচনের প্রার্থী ঘোষণার পর নিজের কেন্দ্রে প্রচারে নেমেছেন বাবুল সুপ্রিয়। রবিবার পার্ক সার্কাস ময়দানে গিয়ে প্রচার সারেন তিনি। সেখানে তিনি বলেন, মানুষের প্রত্যাশা রয়েছে তাই চাপ ভীষণভাবে থাকে। আমার পাশের আসন দিদির। তাই চাপও আছে। আনন্দও আছে।







