নজরবন্দি ব্যুরোঃ মাস ঘুরলেই বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচন। বর্ষীয়ান বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়ের গড় বলেই পরিচিত এই কেন্দ্রের এবার তৃণমূলের প্রার্থী সদ্য বিজেপি ত্যাগী বাবুল সুপ্রিয়। তাঁর দলবদলকে প্রচারের মূলভাগে রেখেই প্রচার করছেন বিরোধীরা। এবার বাবুলের বিরুদ্ধে সরব হলেন সিপিআইএম(এল) -এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য। তিনি বলেন, বাবুলকে বালিগঞ্জের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ Russia-Ukarine War: ইউক্রেনের পড়শি দেশে যাচ্ছেন বাইডেন, ন্যাটোকে আরও সক্রিয় হওয়ার বার্তা


এবিষয়ে নজরবন্দিকে সিপিআইএম(এল) -এর সাধারণ সম্পাদক জানিয়েছেন, ২০২১ বাংলায় মানুষের গণ রায় ছিল বিজেপির বিরুদ্ধে। সেই গণরায়ে মানুষ সুব্রত মুখোপাধ্যায়কে বেছে নিয়েছিলেন। এখন আবার, সেই কেন্দ্রে কাল অবধি বিজেপি করা বাবুল সুপ্রিয়কে এনে বালিগঞ্জের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাই বিজেপির বিরুদ্ধে ভোট দিতে সিপি(আই)এম প্রার্থীকে ভোট দেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। ইতিমধ্যেই একটি ফেসবুক পোস্ট করেছেন দীপঙ্কর ভট্টাচার্য। যা নিয়ে স্যোশাল মাধ্যমে শোরগোল পড়ে গেছে।
২০২১ এর বিধানসভা নির্বাচনে বাম্ফ্রন্ট নেতৃত্বাধীন সংযুক্ত মোর্চার জোট থেকে আলাদা থেকেই প্রার্থী ঘোষণা করেছিল সিপিআইএম(এল)। দলের এই সিদ্ধান্তের জন্য বারবার দীপঙ্কর ভট্টাচার্যকে সাধুবাদ জানিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এখন আবার বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে ভোট দেওয়ার আর্জি বালিগঞ্জের মানুষকে জানাচ্ছেন দীপঙ্কর ভট্টাচার্য।


বাবুলকে বালিগঞ্জের মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে, দাবী সিপিআইএম(এল) সাধারণ সম্পাদকের

যদিও একই ইস্যুকে সামনে রেখে প্রচারে নেমেছেন সিপি(আই)এম প্রার্থী সায়রা শাহ হালিম। কোনও প্রকারেই দলবদল তিনি করবেন না। এই প্রতিশ্রুতি নিয়েই বালিগঞ্জে জনসমর্থন আদায়ের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। এমনকি বাবুল সুপ্রিয়র দলবদলের ইস্যুতে প্রচার করছে বিজেপিও। তবে কী বাবুলের জন্য এবার নিজেদের গড় হারাবে তৃণমূল? প্রশ্ন রাজনৈতিক মহলের।







