রবিবার সকালে একটি ভিডিওর মাধ্যমে বার্তা দেন তিনি। এদিন দলের সেইসমস্ত সদস্য যারা বর্তমানে জেলবন্দী তাঁদের কথাও স্মরণ করেন আপ নেতা। পাশাপাশি তাঁর দলের বিরুদ্ধে ওঠা মিথ্যে দুর্নীতির অভিযোগ নিয়েও সরব হন।
আশঙ্কা করা হচ্ছে যেকোনও সময়ে গ্রেফতার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি জেলে গেলে রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনের দায়িত্ব কে নেবে তা নিয়ে নানা জল্পনা চলছে।
সকাল থেকেই ইডির সদর দফতরে কঠোর নিরাপত্তা চোখে পড়েছিল। কেজরিওয়াল হাজিরা দেবেন কি না তা নিয়ে জল্পনা চলছিল। কিন্তু বৃহস্পতিবার বিবৃতি মারফত জানিয়ে দেওয়া হয়, ইডির তলবে হাজিরা দিচ্ছেন না আপ সুপ্রিমো।
লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যে সেমিফাইনাল। রাজনৈতিক দলগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে। এরমধ্যে তিনটি রাজ্য নির্বাচনে লড়বে আম আদমি পার্টি। সোমবার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন।
কেজরিওয়াল সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'দুর্নীতিগ্রস্ত' বলেও কটাক্ষ করেছেন। এরপরই দিল্লির মুখ্যমন্ত্রীকে পাল্টা বেনজির আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর।
আবগারি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডির জালে আপের আরও এক নেতা। বুধবার দীর্ঘ তল্লাশির পর আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার, ২৫ সেপ্টেম্বর রাজস্থানে রাজকীয় আয়োজনের মধ্যে শুভ অনুষ্ঠান সম্পন্ন হয়। গতকাল রাত থেকেই দুজনের রিসেপশনের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। এরপর থেকেই নেটিজেনদের মধ্যে কৌতূহল দেখা যায়।