যেকোনও সময়ে গ্রেফতার হতে পারেন কেজরিওয়াল! স্ত্রীকে মুখ্যমন্ত্রী করে জেলে যাবেন AAP সুপ্রিমো?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দিল্লিতে আম আদমি পার্টির উপর যেন কালো মেঘের ছায়া! বাজছে বিপদ ঘণ্টা। রাজধানীর শাসক দল আবগারি দুর্নীতি মামলায় জর্জরিত। ইতিমধ্যেই দলের দুই সদস্য মণীষ সিসোদিয়া ও সঞ্জয় সিং জেলবন্দী। এবার আশঙ্কা করা হচ্ছে যেকোনও সময়ে গ্রেফতার হতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি জেলে গেলে রাজ্যের মুখ্যমন্ত্রীর আসনের দায়িত্ব কে নেবে তা নিয়ে নানা জল্পনা চলছে। তবে মনে করা হচ্ছে, গ্রেফতার হলে নিজের স্ত্রীকে মুখ্যমন্ত্রী করে যাবেন কেজরিওয়াল।

আরও পড়ুন: জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রসঙ্গে নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য নীতীশের, সুকান্তর নিশানায় ইন্ডিয়া জোট

জানা গিয়েছে, আম আদমি পার্টির শীর্ষ নেতৃত্বের একাংশ মনে করছে আজকালের মধ্যেই আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় এজেন্সি। এই পরিস্থিতিতে কেজরিওয়ালের গ্রেফতারির পরবর্তী পদক্ষেপ কী হতে পারে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। এনিয়ে পর্যালোচনা করতে মঙ্গলবার গভীর রাত পর্যন্ত আপের বিধায়ক, সাংসদ ও দিল্লি পুর নিগমের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন দলের শীর্ষ নেতৃত্ব। বৈঠকে ঠিক করা হয়, দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হলে তাঁর পদত্যাগ নাকি জেলে বসেই মুখ্যমন্ত্রিত্ব, চূড়ান্ত সিদ্ধান্ত জনতার কাছ থেকে নেওয়া হবে। তবে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করতে হলে কেন্দ্রীয় এজেন্সিকে উপরাজ্যপালের অনুমতি নিতে হবে। উপ-রাজ্যপালের বকলমে সিদ্ধান্ত নেবে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রক। সেই অনুমতির ভিত্তিতে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হলে জেল থেকে কেজরিওয়ালের পক্ষে সরকার পরিচালনা অসম্ভব।

যেকোনও সময়ে গ্রেফতার হতে পারেন কেজরিওয়াল! স্ত্রীকে মুখ্যমন্ত্রী করে জেলে যাবেন AAP সুপ্রিমো?

এই অবস্থায় আপের অন্দর থেকেই খবর শোনা যাচ্ছে, কেজরিওয়ালকে গ্রেফতার করা হলে তাঁর স্ত্রী সুনিতা কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী করা হতে পারে। প্রসঙ্গত, কেজরিওয়াল ও তাঁর স্ত্রী দু’জনেই ভারতীয় রাজস্ব সার্ভিসের প্রাক্তন অফিসার। একসময়ে তাঁরা সহকর্মী ছিলেন। ২০১০ সালে কেজরিওয়াল চাকরি ছেড়ে রাজনীতিতে আসেন। সুনীতা ২০১৬ সালে স্বেচ্ছা অবসর নেন। সরাসরি রাজনীতিতে যুক্ত না থাকলেও দলের বিভিন্ন কাজের যুক্ত থাকেন তিনি।

যেকোনও সময়ে গ্রেফতার হতে পারেন কেজরিওয়াল! স্ত্রীকে মুখ্যমন্ত্রী করে জেলে যাবেন AAP সুপ্রিমো?

উল্লেখ্য, পশু খাদ্য কেলেঙ্কারি মামলায় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব গ্রেফতারের আগে তাঁর স্ত্রী রাবড়ি দেবীকে রাজ্যের মুখ্যমন্ত্রী করে দেন। রাবড়ি মুখ্যমন্ত্রী হওয়ার পরদিন পাটনার আদালতে আত্মসমর্পণ করেন লালু। তাঁর পরামর্শেই নতুন মন্ত্রিসভায় মুখ্যমন্ত্রী রাবড়ির হাতেই ছিল কারা দফতর। এবার লালুর পথে হেঁটেই স্ত্রীকে দিল্লির মুখ্যমন্ত্রী করতে পারেন কেজরিওয়াল।

যেকোনও সময়ে গ্রেফতার হতে পারেন কেজরিওয়াল! স্ত্রীকে মুখ্যমন্ত্রী করে জেলে যাবেন AAP সুপ্রিমো?

যেকোনও সময়ে গ্রেফতার হতে পারেন কেজরিওয়াল! স্ত্রীকে মুখ্যমন্ত্রী করে জেলে যাবেন AAP সুপ্রিমো?
যেকোনও সময়ে গ্রেফতার হতে পারেন কেজরিওয়াল! স্ত্রীকে মুখ্যমন্ত্রী করে জেলে যাবেন AAP সুপ্রিমো?

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর