নজরবন্দি ব্যুরো: বিহারের জাতিভিত্তিক জনগণনা নিয়ে রিপোর্ট পেশের সময় জন্ম নিয়ন্ত্রণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে মঙ্গলবার বিহারের বিধানসভায় বেফাঁস মন্তব্য করে বসেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এরপরই শুরু হয়েছে বিতর্ক। নারীদের নিয়ে প্রকাশ্যে এহেন মন্তব্য করার বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি সহ একাধিক বিরোধী দল। এদিকে নীতীশ ইন্ডিয়া জোটেরও সদস্য। তাঁর মন্তব্যের জেরে রোষের মুখে পড়তে হচ্ছে জোটকেও। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিহারের মুখ্যমন্ত্রীর মন্তব্যের তীব্র বিরোধিতা করে ইন্ডিয়া জোটের দিকে আক্রমণ শানিয়েছেন।
আরও পড়ুন: কেন্দ্রীয় প্রকল্পের বঞ্চিত উপভোক্তাদের অধিকারের দাবিতে রায়দিঘিতে বিশাল জনসভা সুকান্তর


বিহারের মুখ্যমন্ত্রীর মন্তব্যের বিরোধিতা করে সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে লেখেন, ‘ভারত নারীদের পুজো করে। নারী শক্তি হল আমাদের মহান জাতির চালিকা শক্তি। ভারতের একজন নাগরিক হিসেবে আমি লজ্জিত বোধ করি যে বিহারের মুখ্যমন্ত্রী নারীদের নিয়ে প্রকাশ্যে এমন অবমাননাকর মন্তব্য করেন। এটা তাদের প্রকৃত মানসিকতা দেখায়- যাকে বলা হয় INDIA জোট।’

মঙ্গলবার বিহারের বিধানসভায় জনসংখ্যা নিয়ন্ত্রণের বিষয়ে কথা বলছিলেন জেডি(ইউ) প্রধান তথা মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি দাবি করেন, মহিলারা পড়াশোনা করলে জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকবে। এর উদাহরণ দিতে গিয়ে তিনি বলেন, ‘মেয়েরা যখন শিক্ষিত হবে, তাঁদের যখন বিয়ে হবে, স্বামী যে হবে, সে তো রাতে বউয়ের সঙ্গে করবেই, তাতেই আরও সন্তানের জন্ম হয়ে যায়। কিন্তু যদি মেয়েরা পড়াশোনা করে থাকে, তাহলে তাঁরা জানবে যে, ঠিক আছে স্বামী তো করবেই কিন্তু শেষে ভিতরে না ওটা বাইরে করে দাও। এবার আপনারাই বুঝে নিন।’ নীতীশ কুমারের এই মন্তব্য ঘিরে দেশজুড়ে সমালোচনা শুরু হয়ে যায়। বিরোধীরা ক্ষমা চাওয়ার দাবি জানায়। জাতীয় মহিলা কমিশনও আসরে নামে।



বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব পরিস্থিতি সামাল দিতে নীতীশ কুমারের পাশে এসে দাঁড়ান। তিনি দাবি করেন, বিহারের মুখ্যমন্ত্রীর মন্তব্য অন্য নজরে দেখা হচ্ছে। তিনি যৌন মিলন নিয়ে আসলে শিক্ষণীয় কথা বলতে চেয়েছিলেন।’ যদিও তেজস্বীর এই চেষ্টা খুব একটা লাভজনক হয়নি। নীতীশ কুমারের ক্ষমার দাবিতে সরব থাকে বিরোধীরা। অবশেষে বুধবার নিজের মন্তব্যের কারণে ক্ষমা চান তিনি। এদিন বিধানসভায় প্রবেশ করতে গেলে বিজেপি বিধায়করা নীতীশ কুমারকে বাধা দেন। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিহারের মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি ক্ষমা চাইছি। আমার কথায় কারও মনে আঘাত লেগে থাকলে আমি সেই কথা ফিরিয়ে নিচ্ছি।’
Bharat worships women… Nari Shakti is the driving force of our great nation… As a citizen of Bharat, I feel ashamed that the Bihar CM makes such derogatory public remarks about women… This shows the real mentality of the so-called INDI Alliance… #shameonnitishkumar pic.twitter.com/Y0pOUiQKdf
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) November 8, 2023
জনসংখ্যা নিয়ন্ত্রণ প্রসঙ্গে নারীদের নিয়ে বিতর্কিত মন্তব্য নীতীশের, সুকান্তর নিশানায় ইন্ডিয়া জোট








