আসন্ন বিধানভা নির্বাচনে ‘ইন্ডিয়া’ জোটের অংশ হয়েই লড়বে AAP? কী বললেন কেজরিওয়াল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: লোকসভা নির্বাচনের আগে পাঁচ রাজ্যে সেমিফাইনাল। রাজনৈতিক দলগুলি প্রস্তুতি শুরু করে দিয়েছে। এরমধ্যে তিনটি রাজ্য নির্বাচনে লড়বে আম আদমি পার্টি। সোমবার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। এরপরই সাংবাদিক বৈঠক করেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। কী কী বিষয়ে কথা বলেন তিনি।

আরও পড়ুন: ছিলেন না দিল্লির কর্মসূচিতে, রাজ্যপাল সাক্ষাতের দিনই অভিষেকের ধর্নামঞ্চে দেব

রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশের নির্বাচনে অংশ নেবে আপ। ভোট নিয়ে দলের প্রস্তুতি কেমন, এই প্রশ্ন করা হলে কেজরিওয়াল বলেন, “আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তিন রাজ্যে লড়াই করতে প্রস্তুত। তিনি আরও জানান, শীঘ্রই দলের প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এদিকে, লোকসভা নির্বাচনে মোদী সরকারকে ক্ষমতাচ্যুত করতে বিরোধী দলগুলি একজোট হয়ে ‘ইন্ডিয়া’ জোট তৈরি করেছে। এই জোটে রয়েছে আপ, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস সহ একাধিক দল। ছত্তিশগড় ও রাজস্থানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস। তবে কি জোটের সদস্যের বিরুদ্ধেই ময়দানে নামবে আপ?

আসন্ন বিধানভা নির্বাচনে 'ইন্ডিয়া' জোটের অংশ হয়েই লড়বে AAP? কী বললেন কেজরিওয়াল

আসন্ন বিধানসভা নির্বাচনে আপ কি ইন্ডিয়া জোটের অংশ হয়েই ভোটে দাঁড়াবে? এই প্রশ্নের উত্তরে দিল্লির মুখ্যমন্ত্রী তথা দলের জাতীয় আহ্বায়ক বলেন, ‘যা সিদ্ধান্ত নেওয়া হবে সবই জানানো হবে।” প্রসঙ্গত, গত বছর পাঞ্জাবের বিধানসভা নির্বাচনে অংশ নেয় কেজরির দল। প্রথম বারেই বাজিমাত করে তারা। কংগ্রেসকে শাসক দলের গদি থেকে সরিয়ে ক্ষমতা দখল করে। এবারে দুই রাজ্যে ফলাফল কী হয় সেদিকেও নজর থাকবে।

আসন্ন বিধানভা নির্বাচনে 'ইন্ডিয়া' জোটের অংশ হয়েই লড়বে AAP? কী বললেন কেজরিওয়াল

উল্লেখ্য, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মিজোরাম, রাজস্থান, তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন হবে। জাতীয় নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ৭ নভেম্বর থেকে ভোট গ্রহণ শুরু হবে। চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। আগামী ৫ ডিসেম্বর পাঁচ রাজ্যের ভোট গণনা ও ফল প্রকাশ। ছত্তিশগড়ে দু দফায় ভোট হবে এবং বাকি চার রাজ্যে এক দফায় ভোট হবে।

আসন্ন বিধানভা নির্বাচনে ‘ইন্ডিয়া’ জোটের অংশ হয়েই লড়বে AAP? কী বললেন কেজরিওয়াল

আসন্ন বিধানভা নির্বাচনে 'ইন্ডিয়া' জোটের অংশ হয়েই লড়বে AAP? কী বললেন কেজরিওয়াল
আসন্ন বিধানভা নির্বাচনে ‘ইন্ডিয়া’ জোটের অংশ হয়েই লড়বে AAP? কী বললেন কেজরিওয়াল

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত