Dev: ছিলেন না দিল্লির কর্মসূচিতে, রাজ্যপাল সাক্ষাতের দিনই অভিষেকের ধর্নামঞ্চে দেব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: একশো দিনের বকেয়া আদায়ের দাবিতে ও কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে সরব বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। দিল্লিতে বিশাল কর্মসূচির পর কলকাতায় ফিরে রাজভবনের সামনে ধর্নায় বসেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দিনগুলিতে দলের অধিকাংশ সদস্যকেই দেখা গিয়েছে। ছিলেন না তারকা সাংসদ দেব। অবশেষে সোমবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের দিনে ধর্নামঞ্চে এলেন তিনি।

আরও পড়ুন: ৩০ জনের প্রতিনিধি দল, সাত বঞ্চিত ও ২০ লক্ষ চিঠি নিয়ে রাজভবনে ঢুকলেন অভিষেক

সোমবার রাজভবনের বাইরে অভিষেকের ধর্নার পঞ্চম দিন। এদিন টলিউড অভিনেতা তথা ঘাটালের তৃণমূল সাংসদ দেব যখন গাড়ি থেকে নামছেন সেইসময় মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা রাখছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। দেবকে দেখেই তিনি বলেন, ‘‘আমাদের সাংসদ দেব এসেছেন।” দিল্লিতে এবং কলকাতায় অভিষেকের কর্মসূচিতে দলের দুই সাংসদ দেব ও মিমি চক্রবর্তীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠছিল। কারণ বছর ঘুরলেই লোকসভা নির্বাচন, এই সময়ে দলের কর্মসূচি ‘এড়িয়ে’ যাওয়াকে ভালো চোখে দেখেনি রাজনৈতিক মহলের একাংশ।

ছিলেন না দিল্লির কর্মসূচিতে, রাজ্যপাল সাক্ষাতের দিনই অভিষেকের ধর্নামঞ্চে দেব

যদিও জানা যায়, দেব এই মুহূর্তে তাঁর পরবর্তী ছবি ‘বাঘাযতীন’ নিয়ে ব্যস্ত। অন্যদিকে, মিমি চক্রবর্তী ব্যস্ত তাঁর আসন্ন ছবি ‘রক্তবীজ’ নিয়ে। দুটি ছবির মুক্তির দিন প্রায় চলেই এসেছে। তাই শেষ মুহূর্তে ব্যস্ততা আরও বেড়েছে। তবে ছবির প্রচারের মাঝেই রবিবার নিজের নির্বাচনী এলাকা ঘাটালে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে যান দেব। স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এরপর আজ অভিষেকের ধর্নামঞ্চে হাজির তিনি।

ছিলেন না দিল্লির কর্মসূচিতে, রাজ্যপাল সাক্ষাতের দিনই অভিষেকের ধর্নামঞ্চে দেব

উল্লেখ্য, আজ বিকেল ৪ টেয় তৃণমূলের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেইমতই এদিন ৩০ জন প্রতিনিধি নিয়ে রাজভবনে যান অভিষেক। দলের প্রতিনিধি ছাড়াও সাত জন বঞ্চিত বা ভুক্তভোগী, অর্থাৎ যাঁরা ১০০ দিনের কাজ করেও টাকা পাননি, তাঁদের পরিবারের সদস্য রয়েছেন। অভিষেক মঞ্চ থেকেই বলেছিলেন, ‘আইন অনুযায়ী টাকা মেটাতে দেরি হলে নির্দিষ্ট হারে সুদ দিতে হয়। সেই সুদের নিয়ম অনুযায়ী আমরা সব টাকা কেন্দ্রের থেকে আদায় করব। বঞ্চিতদের টাকা পাইয়ে দেব।”

ছিলেন না দিল্লির কর্মসূচিতে, রাজ্যপাল সাক্ষাতের দিনই অভিষেকের ধর্নামঞ্চে দেব

ছিলেন না দিল্লির কর্মসূচিতে, রাজ্যপাল সাক্ষাতের দিনই অভিষেকের ধর্নামঞ্চে দেব
ছিলেন না দিল্লির কর্মসূচিতে, রাজ্যপাল সাক্ষাতের দিনই অভিষেকের ধর্নামঞ্চে দেব

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত