৩০ জনের প্রতিনিধি দল, সাত বঞ্চিত ও ২০ লক্ষ চিঠি নিয়ে রাজভবনে ঢুকলেন অভিষেক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিষেধ সংবাদমাধ্যম! নিষেধ মোবাইল ফোনে ছবি! ৩০ জনের প্রতিনিধি দল নিয়ে রাজভবনে ঢুকলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩০ জনের প্রতিনিধি দলের মধ্যে রয়েছে সাত জন বঞ্চিত। শুধু তাই নয়, ২০ লক্ষ চিঠি নিয়ে এদিন রাজ্যপালের সঙ্গে বৈঠকে বসেছে তৃণমূল। জানা যাচ্ছে, তৃণমূলের প্রতিনিধিদের এক এক জনের হাতে থাকবে ২০০ থেকে ৫০০টি করে চিঠি। আর সেই চিঠিগুলিই আপাতত রাজ্যপালের হাতে তুলে দেবেন তাঁরা।

আরও পড়ুন: ‘পথপ্রদর্শক’ তৃণমূল! রাজভবনের সামনে ধর্নার অনুমতি চেয়ে চিঠি চাকরিপ্রার্থীদের

প্রসঙ্গত, দিল্লি অভিযান প্রসঙ্গে তৃণমূলের আগেই অভিযোগ জানিয়েছিল যে, মন্ত্রী দীর্ঘক্ষণ তাঁদের বসিয়ে রেখে শেষে পিছনের দরজা দিয়ে চলে গিয়েছেন। তাঁদের সঙ্গে দেখা করেননি। তাই এরপরেই কেন্দ্রের প্রতিনিধি হিসাবে রাজ্যপালের সঙ্গে দেখা করবেন বলে জানান অভিষেক। সেই মতই রাজভবন চলো কর্মসূচির ডাক দেন তৃণমূলের সাধারণ সম্পাদক। কিন্তু রাজ্যপাল কলকাতায় না থাকায় বিগত পাঁচ দিন ধরে ধর্না চালিয়ে গিয়েছে ঘাসফুল শিবির।

৩০ জনের প্রতিনিধি দল, রাজভবনে ঢুকলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 

তবে অবশেষে সোমবার তৃণমূলের সঙ্গে দেখা করার জন্য সময় দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জানা যাচ্ছে, ইতিমধ্যেই ৩০ জনের প্রতিনিধি দল নিয়ে রাজভবনে বৈঠক করতে ঢুকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টের সময় তাঁদের সঙ্গে বৈঠক করবেন বলে জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই মতই রাজভবনে পৌঁছে যায় তৃণমূলের প্রতিনিধি দল।

৩০ জনের প্রতিনিধি দল, রাজভবনে ঢুকলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 

যদিওবা ১৪৪ ধারা জারি থাকা সত্ত্বেও কীভাবে রাজভবনের সামনে মঞ্চ গড়ে ধরনা দিচ্ছে তৃণমূল? এই প্রশ্ন তুলেই এবার মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজভবন সূত্রে খবর, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ে ধরনা নিয়ে বাংলার রাজ্যপাল সি ভি আনন্দ বোস মুখ্যসচিবকে যে চিঠি পাঠিয়েছেন, সেখানে তিনটি ধারার কথা উল্লেখ রাখা হয়েছে। যেমন, ধর্নামঞ্চ সরাতে রাজ্য প্রশাসনের তরফে কী কী পদক্ষেপ করা হয়েছে? এখানে কি কোনও আইন ভাঙা হয়েছে? সবকিছুই অবিলম্বে রাজভবনকে জানাতে বলা হয়েছে।

৩০ জনের প্রতিনিধি দল, রাজভবনে ঢুকলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 

৩০ জনের প্রতিনিধি দল, রাজভবনে ঢুকলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত