দলের প্রতিষ্ঠা দিবসে বিজেপিকে বেনজির আক্রমণ, জেলবন্দী আপ নেতাদের মনে করলেন Arvind Kejriwal

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলীয় নেতা-কর্মী সহ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। রবিবার সকালে একটি ভিডিওর মাধ্যমে বার্তা দেন তিনি। এদিন দলের সেইসমস্ত সদস্য যারা বর্তমানে জেলবন্দী তাঁদের কথাও স্মরণ করেন আপ নেতা। পাশাপাশি তাঁর দলের বিরুদ্ধে ওঠা মিথ্যে দুর্নীতির অভিযোগ নিয়েও সরব হন।

আরও পড়ুন: বুধে শাহি সভার প্রস্তুতি তুঙ্গে বিজেপির, ধর্মতলায় সম্পন্ন খুঁটিপুজো, শুরু মঞ্চ বাঁধার কাজ

ভিডিও বার্তায় কেজরিওয়াল (Arvind Kejriwal) জানিয়েছেন, আজ দলের প্রতিষ্ঠা দিবসের দিনেও তাঁর মন ভালো নেই। কারণ, প্রথম এই বিশেষ দিনে মণীষ সিসোদিয়া, সঞ্জয় সিং, সত্যেন্দ্র জৈন উপস্থিত নেই। তাঁরা বর্তমানে জেলে। দিল্লির মুখ্যমন্ত্রীর অভিযোগ, গত ১১ বছরের নানাভাবে আপ দলকে অপদস্থ করা হয়েছে। তাঁর দাবি, গত ১১ বছরে আপ’কে যেভাবে নিশানা করা হয়েছে ভারতীয় রাজনীতির ইতিহাসে অন্য কোনও দলকে করা হয়নি। এমন কোনও তদন্তকারী সংস্থা নেই যাকে দিয়ে আপকে হেনস্থা করা হয়নি।

দলের প্রতিষ্ঠা দিবসে বিজেপিকে বেনজির আক্রমণ, জেলবন্দী আপ নেতাদের মনে করলেন Arvind Kejriwal

বিজেপিকে আক্রমণ করে আপ নেতা বলেন, “মিথ্যে মামলা করে বিজেপি অন্য দলের নেতাদের হারাতে চায়। কিন্তু তারা আম আদমি পার্টির নেতাদের নিচু করতে পারবেন না। যা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে এখনও পর্যন্ত আমাদের একজন বিধায়ক না নত স্বীকার করেছে না অন্য দলের কাছে বিক্রি হয়ে গিয়েছে। এমনকি তাঁদের পরিবারও একসঙ্গে শক্ত হাতে পরিস্থিতি সামলাচ্ছে।

দলের প্রতিষ্ঠা দিবসে বিজেপিকে বেনজির আক্রমণ, জেলবন্দী আপ নেতাদের মনে করলেন Arvind Kejriwal

উল্লেখ্য, ২০১২ সালের ২৬ নভেম্বর আন্না হাজারের প্রতিবাদ মঞ্চ থেকে জন্ম হয়েছিল আম আদমি পার্টির। অরবিন্দ কেজরিওয়াল, মণীশ সিসোদিয়া সহ অরাজনৈতিক উচ্চশিক্ষিত ব্যক্তিদের নিয়ে তৈরি হওয়া আপ-এর মূল মন্ত্রই ছিল দুর্নীতির বিরোধিতা। ‘ঝাড়ু’ চিহ্ন নিয়ে ময়দানে নেমেছিল তাঁরা। ২০১৩ সালে কংগ্রেসের সহযোগিতায় প্রথমবার দিল্লিতে সরকার গঠন করে আপ। রাজধানীর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন অরবিন্দ কেজরিওয়াল। গতবছর অর্থাৎ ২০২২ সালে পাঞ্জাবে কংগ্রেসকে হারিয়ে শাসন ক্ষমতা দখল করে এই দল। চলতি বছর এপ্রিল মাসে আম আদমি পার্টি জাতীয় দলের মান্যতা পায়।

দলের প্রতিষ্ঠা দিবসে বিজেপিকে বেনজির আক্রমণ, জেলবন্দী আপ নেতাদের মনে করলেন Arvind Kejriwal

দলের প্রতিষ্ঠা দিবসে বিজেপিকে বেনজির আক্রমণ, জেলবন্দী আপ নেতাদের মনে করলেন Arvind Kejriwal
দলের প্রতিষ্ঠা দিবসে বিজেপিকে বেনজির আক্রমণ, জেলবন্দী আপ নেতাদের মনে করলেন Arvind Kejriwal

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন