BJP: বুধে শাহি সভার প্রস্তুতি তুঙ্গে বিজেপির, ধর্মতলায় সম্পন্ন খুঁটিপুজো, শুরু মঞ্চ বাঁধার কাজ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মাঝে আর দু’টো দিন। বুধবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিজেপির দীর্ঘ প্রতীক্ষিত বঞ্চনা সমাবেশ আয়োজিত হবে সেদিনই। ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে। আর আজ থেকেই কিন্তু সেই সমাবেশের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়ে গেল। যে জায়গায় মঞ্চ বাঁধা হবে, ঠিক সেখানেই রবিবার আয়োজন করা হল খুঁটিপুজো। উপস্থিত ছিলেন দুই রাজ্য সম্পাদক অগ্নিমিত্রা পাল ও জগন্নাথ চট্টোপাধ্যায় এবং সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী।

আরও পড়ুন: মুম্বই হামলার দেড় দশক পার, মন কি বাতে আবেগপ্রবণ মোদী

বিজেপির এই মেগা সমাবেশকে কেন্দ্র করে টানাপোড়েন কিন্তু কম হয়নি। প্রথমে রাজ্য পুলিশের তরফে দু’দুবার আপত্তি করা হয়। এরপরই আদালতের দ্বারস্থ হয় বিজেপি। প্রথমে সিঙ্গেল বেঞ্চ এবং তারপর প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বিজেপিকে সমাবেশ করার অনুমতি দেয়। ফলে বুধবার ভিক্টোরিয়া হাউসের সামনেই বঞ্চনা সমাবেশ আয়োজন করতে চলেছে গেরুয়া শিবির। এই ভিক্টোরিয়া হাউসের সামনেই প্রতিবছর একুশে জুলাই ‘শহিদ দিবস’ পালন করে থাকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। আবার সেখানেই প্রায় ৯ বছর পর বক্তব্য রাখবেন অমিত শাহ। এর আগে ২০১৪ সালের ৩০শে নভেম্বর ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করেছিলেন তিনি।

বুধে শাহি সভার প্রস্তুতি তুঙ্গে বিজেপির, ধর্মতলায় সম্পন্ন খুঁটিপুজো, শুরু মঞ্চ বাঁধার কাজ

আজ খুঁটিপুজোকে কেন্দ্র করেও যথেষ্ট উচ্ছ্বাস দেখা গেল বিজেপি শিবিরে। খুঁটিপুজোর আগে উপস্থিত রাজ্য নেতৃত্ববৃন্দ একসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন মন কি বাত’ অনুষ্ঠান শোনেন। আজই রাজ্যের অন্যান্য প্রথম সারির গেরুয়া নেতারা যেমন, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী বা দিলীপ ঘোষ, তাঁরা কিন্তু জেলায় জেলায় ঘুরে দলীয় কর্মীদের ‘কলকাতা চলো’-র আহ্বান জানাচ্ছেন। কারণ, অমিত শাহের উপস্থিতিতে তৃণমূলের ‘শহিদ দিবস’-এর চেয়েও বড় জমায়েত করাই এখন রাজ্য বিজেপির লক্ষ্য। শুভেন্দু অধিকারী আগেই এক লক্ষ মানুষের জমায়েতের কথা বলেছিলেন।

বুধে শাহি সভার প্রস্তুতি তুঙ্গে বিজেপির, ধর্মতলায় সম্পন্ন খুঁটিপুজো, শুরু মঞ্চ বাঁধার কাজ

বুধে শাহি সভার প্রস্তুতি তুঙ্গে বিজেপির, ধর্মতলায় সম্পন্ন খুঁটিপুজো, শুরু মঞ্চ বাঁধার কাজ

জানা যাচ্ছে, তৃণমূলের শহিদ দিবসের আদলেই ত্রিস্তরীয় মঞ্চ বাঁধার কাজ আজ থেকেই শুরু হচ্ছে। আর অনুষ্ঠান সূচিতেও রয়েছে বেশ কিছু চমক। থাকছে রাজনৈতিক নাটক। কবিয়াল গান শোনাবেন বিধায়ক অসীম সরকার। ব্যঙ্গ কবিতা আবৃত্তি করবেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। বক্তব্য রাখবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী প্রমুখ। অনুষ্ঠানসূচি অনুযায়ী, দুপুর আড়াইটে নাগাদ বক্তব্য রাখবেন অমিত শাহ

বুধে শাহি সভার প্রস্তুতি তুঙ্গে বিজেপির, ধর্মতলায় সম্পন্ন খুঁটিপুজো, শুরু মঞ্চ বাঁধার কাজ
বুধে শাহি সভার প্রস্তুতি তুঙ্গে বিজেপির, ধর্মতলায় সম্পন্ন খুঁটিপুজো, শুরু মঞ্চ বাঁধার কাজ

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত