Narendra Modi: মুম্বই হামলার দেড় দশক পার, মন কি বাতে আবেগপ্রবণ মোদী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ২০০৮ সালের ২৬শে নভেম্বর। কে ভুলতে পারে এই দিন! গোটা বিশ্ব চমকে উঠেছিল মুম্বইয়ের জঙ্গি হামলার ঘটনায়। কাসভ ও তাঁর সঙ্গীরা নির্বিচারে হত্যালীলা চালিয়েছিল আরবনগরীতে। এই ঘটনার দেড় দশক পার হল আজ। প্রতি রবিবার আবার রেডিওতে ‘মন কি বাত’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীও আজ ২৬/১১ স্মরণ করতে গিয়ে বেশ আবেগপ্রবণ হয়ে পড়লেন।

আরও পড়ুন: রাজ্যের বিরুদ্ধে নতুন ১০০০ কোটির দুর্নীতির অভিযোগ, একাধিক কেন্দ্রীয় সংস্থাকে চিঠি শুভেন্দুর

রবিবার ১০৬তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বললেন, ”আমরা কোনও দিনই এই দিনটাকে ভুলতে পারব না। এদিনই সেই ঘৃণ্য জঙ্গি হামলা হয়েছিল।” ২৬/১১ ছাড়াও ইউপিআই ডিজিটাল সিস্টেম ব্যবহার প্রসঙ্গে মোদী বলেন, ”ইউপিআই লেনদেন গত কয়েক মাসে বেড়েছে। আমার আর্জি আপনারা ইউপিআই লেনদেনই করুন আগামী মাসগুলিতে। আপনারা আপনাদের অভিজ্ঞতার কথা আমাকে লিখে জানান।”

মুম্বই হামলার দেড় দশক পার, মন কি বাতে আবেগপ্রবণ মোদী
মুম্বই হামলার দেড় দশক পার, মন কি বাতে আবেগপ্রবণ মোদী

পাশাপাশি, প্রধানমন্ত্রী মনে করেন, নতুন করে আবার রেডিও-র জনপ্রিয়তা বেড়েছে ভারতীয়দের মধ্যে। আর তা সম্ভব হয়েছে ‘মন কি বাত’ অনুষ্ঠানের মধ্যে দিয়েই। আজ বারাণসীর বর্ষা নামের এক মহিলার জৈব সার নিয়ে অসাধারণ কাজের প্রশংসাও করেছেন মোদী। এছাড়াও জল সংরক্ষণ থেকে ‘ভোকাল ফর লোকাল’, স্বচ্ছ ভারত অভিযান নিয়ে দেশবাসীকে সচেতনও করেছেন তিনি।

মুম্বই হামলার দেড় দশক পার, মন কি বাতে আবেগপ্রবণ মোদী

মুম্বই হামলার দেড় দশক পার, মন কি বাতে আবেগপ্রবণ মোদী

উল্লেখ্য, ঘটনার ১৫ বছর পার হলেও সেদিন যারা আক্রান্ত হয়েছিলেন তাঁরা এখনও ভুলতে পারেননি অতীত। আক্রান্ত দেবিকা রোটাওয়ান একটি জাতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন, তিনি আজও ক্ষমা করতে পারেননি আজমল কাসভ ও তাঁর বাহিনীকে। যদিও এই ঘটনার মাস্টারমাইন্ডরা এখনও অধরা।

মুম্বই হামলার দেড় দশক পার, মন কি বাতে আবেগপ্রবণ মোদী

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত