নজরবন্দি ব্যুরো: এবার রাজ্য সরকারের বিরুদ্ধে নতুন একটি আর্থিক কেলেঙ্কারির অভিযোগ তুললেন বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, করোনাকালে অর্থাৎ ২০২০ এবং ২০২১ সালে পিপিই কিট ও অন্যান্য চিকিৎসা সংক্রান্ত সরঞ্জাম কেনার সময় আর্থিক দুর্নীতি করেছে পশ্চিমবঙ্গ সরকার। এই অভিযোগের ভিত্তিতে ইডি, আয়কর দফতর এবং কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকে চিঠিও দিয়েছেন শুভেন্দু।
আরও পড়ুন: ‘প্রতিবাদী’ যুবকের গলায় কাঁচির কোপ! খুন ঘিরে চিংড়িঘাটায় চলছে গণপ্রহার, অবরোধ


সামাজিক মাধ্যমে রাজ্যের বিরুদ্ধে আনান এই অভিযোগ এবং তার ভিত্তিতে কেন্দ্রীয় সংস্থায় পাঠানো চিঠির একটি ছবি পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি লিখেছেন, “কোভিডকালে পশ্চিমবঙ্গে একটি বিশাল বড় আর্থিক দুর্নীতি সংগঠিত হয়েছিল। পিপিই কিট এবং চিকিৎসা সরঞ্জাম কেনার ক্ষেত্রে এই দুর্নীতি করে রাজ্যের স্বাস্থ্য দফতর। এর জন্য সেই সময় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বিপুল পরিমাণ অর্থ দেওয়া হয়েছিল।”

আর চিঠিতে শুভেন্দু লিখেছেন, “কোভিডকালে বিভিন্ন সরকারি হাসপাতাল, কোভিড জাম্বো সেন্টার এবং মুম্বইয়ের অন্যান্য হাসপাতালে অক্সিজেন সরবরাহের ক্ষেত্রে অনিয়মের উল্লেখ করে সম্প্রতি এফআইআর দায়ের করেছে মুম্বই পুলিশের আর্থিক অপরাধ দমন শাখা। পরে তার সঙ্গে অন্যান্য মামলাও যুক্ত হয়েছে। সেখানে অভিযোগ, যা খরচ হয়েছে, তার ৬০ শতাংশ বেশি খরচ দেখানো হয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, ইডি শীঘ্রই এই বিষয়ে একটি এনফোর্সমেন্ট কেস ইনফরমেশন রিপোর্ট দায়ের করতে পারে। যা কিনা এফআইআর-এর মতোই। মনে হচ্ছে গোটা দেশেই ইন্ডি জোটের শরিকরা কোভিডকে হাতিয়ার করে অর্থ হাতিয়েছে। তা সে উদ্ধব ঠাকরের জমানার মহারাষ্ট্র সরকার হোক বা মমতা বন্দ্যোপাধ্যায়ের জমানার বাংলা।”
A huge financial scam was executed in WB during the Covid Pandemic period, in regards to the purchase of PPE kits and other medical equipments by the WB Health Department. Huge funds were provided by the Central Govt at that time to bolster the efforts for fighting against the… pic.twitter.com/RLNnMya5Pg
Related Newsবার্ধক্য ভাতা ও বিধবা ভাতা নিয়ে বড় ঘোষণা! শীঘ্রই টাকা পাবেন উপভোক্তারা, জানালেন মন্ত্রী দিলীপ ঘোষকালবৈশাখীর তাণ্ডবে কাঁপবে দক্ষিণবঙ্গ! ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, ভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) November 25, 2023

রাজ্যের বিরুদ্ধে নতুন ১০০০ কোটির দুর্নীতির অভিযোগ, একাধিক কেন্দ্রীয় সংস্থাকে চিঠি শুভেন্দুর
অন্যদিকে, তৃণমূলের তরফে এই ভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। দলের মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন, “ভিত্তিহীন অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী মানসিক ভারসাম্যহীন। বাংলার মানুষের প্রতি বৈষম্য, প্রতিহিংসা- এগুলোই বিজেপির কাজ।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।





