রাজনৈতিক হিংসার কারণেই বাংলায় বিনিয়োগ নেই। গণতন্ত্রের ওপর হামলা এভাবে ঠিক নয়। কলকাতা সফরে এসে এমনটাই মন্তব্য করে জল্পনা বাড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনুরাগের করা এই মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। যদিও এই মন্তব্যকে বিশেষ পাত্তা দিতে নারাজ শাসক দল তৃণমূল।
এখনও অবধি সরকারের তরফে কোনও স্বস্তির বার্তা মেলেনি। তাই বুধবার থেকে নিজেদের ধর্না জারি রেখেছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক এবং বিনিতা ফোগাট সহ অন্যান্যরা। বিজেপি সাংসদ তথা ফেডারেশনের চেয়ারম্যান ব্রিজ ভুষণ শরণ সিংয়ের জেল হেফাজতের দাবিতে সরব হয়েছেন তাঁরা। রাতভর বৈঠকে কাটল না জট, সকাল থেকে ফের ধর্নায় কুস্তিগীররা।
পরশু দিনেই দলের বার্ষিক সভায় স্থির হয়ে গিয়েছিল সৌরভের ভাগ্য। কারণ, সেদিন আইসিসির চেয়াম্যান পদ নিয়ে বিসিসিআইয়ের সমর্থিত কাউকে নিয়েই আলোচনা হয়নি। বৃহস্পতিবার সেই পদের জন্য কারোর নাম পাঠাল না বিসিসিআই।
মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সভায় যোগ দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। শোনা যাচ্ছে, আইসিসির নির্বাচনে বিসিসিআইয়ের প্রতিনিধি হিসাব অনুরাগ ঠাকুরের সম্ভাবনা কমছে। তবে কী আইসিসিতে যাচ্ছেন সৌরভ? জল্পনা তুঙ্গে।
২০টি চ্যানেলের মধ্যে ছিল ইন্টারন্যাশনাল ওয়েব নিউজ, খালসা টিভি, দ্য পাঞ্চ লাইন, ৪৮ নিউজ, দ্য নেকেড ট্রুথ, নিউজ ২৪, ফিকশনাল হিস্টোরিক্যাল ফ্যাক্টস, পঞ্জাব ভাইরাল, নয়া পাকিস্তান গ্লোবাল এবং কভার স্টোরি। এই ইউটিউব চ্যানেলগুলো ছাড়াও, কাশ্মীর গ্লোবাল এবং কাশ্মীর ওয়াচ নামে দু’টি ওয়েবসাইটকে সম্পূর্ণ ভাবে ব্লক করা হয়েছিল।
কলকাতায় এসেই রাজ্যকে তোপ দাগলেন, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। সৌরভ অনুরাগী তিনি। তাই এবার BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি অসুস্থ হওয়ায় তাঁকে দেখতে চলে এলেন কলকাতায়।