দেশবিরোধী খবর প্রচার করলেই বন্ধ হবে ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, স্পষ্ট বার্তা দিলেন অনুরাগ ঠাকুর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভারত বিরোধী ভুয়ো খবর ছড়ানো অথবা ষড়যন্ত্র মূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে ব্লক করা হবে যে কোন ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটকে। ভারত বিরোধী প্রচার এবং ভুয়ো খবর ছড়ানোর জন্য দু’টি ওয়েবসাইট এবং ২০টি ইউটিউব চ্যানেল ব্লক করা হয়েছে ইতিমধ্যেই।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে লড়ছেন, ঘোষণা ‘রাবণ’ -এর

এর পরেই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর হুমকির সুরে বলেছেন, ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করলে আগামীদিনেও সরকার একই কাজ করবে। অনুরাগ ঠাকুর বলেছেন, ‘আমি আগেই এই সংস্থাগুলির বিরুদ্ধে কড়া হওয়ার বার্তা দিয়েছিলাম। আমি খুশি বিশ্বের একাধিক দেশ এই বিষয়টা বুঝতে পেরেছে।

খালসা টিভি
খালসা টিভি

ইউটিউবও এই বিষয়ে যথেষ্ট কড়া পদক্ষেপ নিয়েছে। চ্যানেলগুলিকে ব্লক করেছে।’‌ কাশ্মীর ইস্যু, ভারতীয় সেনা, সংখ্যালঘু সম্প্রদায়, রাম মন্দির, জেনারেল বিপিন রাওয়াতের মৃত্যু নিয়ে নানা বিভ্রান্তিকর খবর ছড়িয়েছিল ওই দুই ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলগুলি। সেকারণেই ব্লক করার সিদ্ধান্ত নেয় কেন্দ্র।

কাশ্মীর গ্লোবাল
কাশ্মীর গ্লোবাল

দেশবিরোধী খবর প্রচার করলেই বন্ধ হবে ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল, স্পষ্ট বার্তা দিলেন অনুরাগ ঠাকুর

উল্লেখ্য, সেই ২০টি চ্যানেলের মধ্যে ছিল ইন্টারন্যাশনাল ওয়েব নিউজ, খালসা টিভি, দ্য পাঞ্চ লাইন, ৪৮ নিউজ, দ্য নেকেড ট্রুথ, নিউজ ২৪, ফিকশনাল হিস্টোরিক্যাল ফ্যাক্টস, পঞ্জাব ভাইরাল, নয়া পাকিস্তান গ্লোবাল এবং কভার স্টোরি। এই ইউটিউব চ্যানেলগুলো ছাড়াও, কাশ্মীর গ্লোবাল এবং কাশ্মীর ওয়াচ নামে দু’টি ওয়েবসাইটকে সম্পূর্ণ ভাবে ব্লক করা হয়েছিল।

৪৮ নিউজ
৪৮ নিউজ

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন