নজরবন্দি ব্যুরো : কলকাতায় এসেই রাজ্যকে তোপ দাগলেন, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। সৌরভ অনুরাগী তিনি। তাই এবার BCCI প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি অসুস্থ হওয়ায় তাঁকে দেখতে চলে এলেন কলকাতায়। আজ সকালেই কলকাতায় এসে পৌঁছেছেন অনুরাগ ঠাকুর। উডল্যান্ডস হাসপাতালে চিকিৎসাধীন BCCI প্রেসিডেন্টকে দেখতে যাবেন তিনি। প্রসঙ্গত, শনিবার বাড়িতেই হৃদরোগে অসুস্থ হয়ে পড়েন সৌরভ। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যায় হয়। সৌরভের হার্টে মোট ৩টি ব্লকেজ পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই একটিতে স্টেন্ট বসানো হয়েছে।
আরও পড়ুনঃ এবার কাঠগড়ায় পিয়ারসন।আর্থিক কেলেঙ্কারিতে বিশ্বভারতীকে রিপোর্ট দিল CAG ।


বাংলায় এসেই রাজ্যকে তোপ অনুরাগ ঠাকুরের। আগামিকাল সৌরভকে দেখতে আসছেন বিশিষ্ট কার্ডিয়াক সার্জেন দেবী শেট্টি ও তাঁর টিম। এখনই সৌরভের বাইপাসের কোনও প্রয়োজন নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তবে এদিন কলকাতা বিমানবন্দরে নেমেই ‘বহিরাগত’ ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করলেন তিনি। তাঁর স্পষ্ট কথা, “ভারত সরকারের কোনও মন্ত্রীর পশ্চিমবঙ্গে আসা ক্ষেত্রে যদি কেউ বলে বাইরে থেকে এসেছে, তাদেরকে আমি জিজ্ঞেস করব, কারা আসলে বলবেন যে এখানকার লোক? ভারত সরকারের কোনও মন্ত্রীর পশ্চিমবঙ্গে আসা কি কোনও অপরাধ? ভারতের বিভিন্ন প্রান্ত থেকে লোক এসে পশ্চিমবঙ্গকে দাঁড় করানোর চেষ্টা করেছেন, তাহলে কি ওটা অপরাধ? ভারতের কোনও মন্ত্রী কি পশ্চিমবঙ্গে আসতে পারবে না?”
তিনি আরও বলেন, “এখানে আসার সবার অধিকার আছে। পশ্চিমবঙ্গের মাটি ডাক্তার শ্যামাপ্রসাদ মুখার্জির মাটি। কলকাতা থেকে কাশ্মীর, একটা দেশে দুটো নিশান দুটো প্রধান থাকতে পারবে না বলেছিলেন ড. শ্যামাপ্রসাদ মুখার্জি। কলকাতা থেকে কাশ্মীর গিয়ে এই আওয়াজ তুলেছিলেন তিনি। কিন্তু আজ কলকাতাতেই এই সমস্ত কথা বলছেন! বাইরে থেকে এসেছে! এই সমস্ত কথা বলার আগে একবার ভেবে দেখা উচিত যে এই বিচারধারাকে আর আগে যেতে দেওয়া উচিত কিনা? একবার ভেবে দেখা উচিত।”







