Anurag Thakur: রাজনৈতিক হিংসার কারণেই বাংলায় বিনিয়োগ নেই, বিস্ফোরক কেন্দ্রীয় মন্ত্রী

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজনৈতিক হিংসার কারণেই বাংলায় বিনিয়োগ নেই। গণতন্ত্রের ওপর হামলা এভাবে ঠিক নয়। কলকাতা সফরে এসে এমনটাই মন্তব্য করে জল্পনা বাড়িয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর। বাংলার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে অনুরাগের করা এই মন্তব্য রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে। যদিও এই মন্তব্যকে বিশেষ পাত্তা দিতে নারাজ শাসক দল তৃণমূল।

আরও পড়ুনঃ আরবের ক্লাবের হয়ে অভিষেক হয়ে গেল CR7 এর, তবে গোল পেলেন না ক্রিশ্চিয়ানো

কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, লাগাতার হামলার ঘটনায় বাংলার ছবি খারাপ হচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর হামলা করা হয়েছে। নির্বাচনে হিংসার কারণে অনেকে ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। এর ফলে বাংলার ছবি খারাপ হচ্ছে। সংবাদমাধ্যমের ওপর হামলা করা হচ্ছে। সাংবাদিকদের মুখ বন্ধ রাখা হচ্ছে। নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর হামলা হচ্ছে। এই হামলা ঠিক নয়। বাংলার ভাবমূর্তি এখন বদলে গেছে। হিংসার বাড়বাড়ন্ত চলছে।

রাজনৈতিক হিংসার কারণেই বাংলায় বিনিয়োগ নেই, মন্ত্রীর মন্তব্য ঘিরে চাঞ্চল্য 
রাজনৈতিক হিংসার কারণেই বাংলায় বিনিয়োগ নেই, মন্ত্রীর মন্তব্য ঘিরে চাঞ্চল্য

কেন্দ্রীয় মন্ত্রীর কথায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, স্বামী বিবেকানন্দ এবং শ্যামাপ্রসাদ মুখ্যোপাধ্যায়ের মতো মহান ব্যক্তিরা প্রেরণা জোগান। এই মুহুর্তে বাংলার ভাবমূর্তি ঠিক নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যাতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেন সেই আবেদন জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, ২০১১ সালে ক্ষমতায় আসার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে রাজ্যে বিনিয়োগ সেভাবে হয়নি বলে অভিযোগ তোলে বিরোধীরা। এমনকি রাজ্যে বিনিয়োগের অনুকুল পরিবেশ নেই বলেও অভিযোগ তুলতে দেখা যায় বিরোধী শিবিরকে। এখন আবার কেন্দ্রীয় মন্ত্রীর অভিযোগ ঘিরে নতুন করে আলোড়ন পড়ে গেছে।

রাজনৈতিক হিংসার কারণেই বাংলায় বিনিয়োগ নেই, মন্ত্রীর মন্তব্য ঘিরে চাঞ্চল্য 

রাজনৈতিক হিংসার কারণেই বাংলায় বিনিয়োগ নেই, মন্ত্রীর মন্তব্য ঘিরে চাঞ্চল্য 
রাজনৈতিক হিংসার কারণেই বাংলায় বিনিয়োগ নেই, মন্ত্রীর মন্তব্য ঘিরে চাঞ্চল্য

অনুরাগ ঠাকুরের কথায় বিশেষ আমল দিতে নারাজ তৃণমূল। সস্তার রাজনীতি করার চেষ্টা বলে কটাক্ষ করেছেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। একইসঙ্গে কেন্দ্রের রিপোর্ট পড়ে নেওয়ার জন্য অনুরাগ ঠাকুরকে অনুরোধ জানিয়েছেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর