Sourav Ganguly: নাম পাঠাল না বিসিসিআই, সৌরভের জন্য আইসিসির দরজা বন্ধ  

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পরশু দিনেই দলের বার্ষিক সভায় স্থির হয়ে গিয়েছিল সৌরভের ভাগ্য। কারণ, সেদিন আইসিসির চেয়াম্যান পদ নিয়ে বিসিসিআইয়ের সমর্থিত কাউকে নিয়েই আলোচনা হয়নি। বৃহস্পতিবার সেই পদের জন্য কারোর নাম পাঠাল না বিসিসিআই।

আরও পড়ুনঃ Sukanta Majumder: এই সরকার না দিলে আমাদের সরকার চাকরি দেবে, হবু শিক্ষকদের সঙ্গে সাক্ষাতে মন্তব্য সুকান্তর

এখনও অবধি পাওয়া অবধি খব অনুযায়ী বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল। শেষ দিনে ক্রিকেট বোর্ডের তরফে কার নাম পাঠানো হয়? সেই দিকে নজর ছিল সকলের। কিন্তু এদিনেও নিরাশ সৌরভের অনুরাগীরা। কারণ। কারোর নামই পাঠাল না বিসিসিআই

নাম পাঠাল না বিসিসিআই, সৌরভের পথ ইডেনের দিকে? 
নাম পাঠাল না বিসিসিআই, সৌরভের পথ ইডেনের দিকে? 

চলতি মাসেই ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি পদ থেকে সৌরভকে সরিয়ে দেওয়া হয়। এরপর আইসিসির চেয়ারম্যান পদে তাঁর নাম নিয়ে আলোচনা চলছিল। কিন্তু সেই দৌড়েও ছিলেন কেন্দ্রীয় ক্রিড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। কিন্তু নভেম্বরে হিমাচল প্রদেশের নির্বাচনের কারণে আইসিসির নির্বাচনে অংশগ্রহণ করবেন না তিনি। তাই সৌরভের নাম ঘিরে জল্পনা শুরু হয়েছিল। কিন্তু সেই জল্পনায় শিলমোহর পড়ল না।

একইসঙ্গে জল্পনা ছিল এন শ্রীনিবাসনের নাম। কিন্তু আইপিএলে স্পশট ফিক্সিংইয়ে নাম জড়ানোয় তাঁর নাম নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। কিন্তু বিসিসিআইতে তাঁরা গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠার কথা নয়। চোখের সমস্যার কারণে আইসিসি র নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিনি।

নাম পাঠাল না বিসিসিআই, সৌরভের পথ ইডেনের দিকে? 

নাম পাঠাল না বিসিসিআই, সৌরভের পথ ইডেনের দিকে? 
নাম পাঠাল না বিসিসিআই, সৌরভের পথ ইডেনের দিকে? 

তবে আগামী ২২ অক্টোবর ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের সভাপতি পদের জন্য লড়াইয়ে নেমে মনোনয়ন জমা দেবেন তিনি। সৌরভের এই ঘটনা পূর্বের জগমোহন ডালমিয়ার কথা মনে করাচ্ছে। একই কথা সৌরভের সমর্থনে কথা বলতে গিয়ে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু মমতার সেই বার্তায় শিলমোহর দিল না বোর্ড।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত