নজরবন্দি ব্যুরোঃ বিসিসিআইয়ের সভাপতি পদে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহুর্তে সিএবির নির্বাচনে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এরই মধ্যে মুম্বইয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সভায় যোগ দিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। শোনা যাচ্ছে, আইসিসির নির্বাচনে বিসিসিআইয়ের প্রতিনিধি হিসাব অনুরাগ ঠাকুরের সম্ভাবনা কমছে। তবে কী আইসিসিতে যাচ্ছেন সৌরভ? জল্পনা তুঙ্গে।
আরও পড়ুনঃ SSC-TET Scam: মানিক ভট্টাচার্য অন্যতম কিংপিন, সুপ্রিম কোর্টে জানাল ইডি
কারণ হিসাবে মনে করা হচ্ছে, বিসিসিআইয়ের তরফে প্রাথমিকভাবে আইসিসির চেয়রাম্যান পদের জন্য অনুরাগ ঠাকুরের নাম নিয়ে আলোচনা চলছিল। মনে করা হচ্ছিল এবার হয়তো অনুরাগের শিকে ছিঁড়বে। কিন্তু সূত্রের খবর, আইসিসির নির্বাচন হচ্ছে নভেম্বরে। অন্যদিকে, নভেম্বরেই রয়েছে হিমাচল প্রদেশের নির্বাচন। সেখানকার নির্বাচনে ব্যস্ত থাকবেন অনুরাগ। তাই তাঁর নাম সম্ভবত বাদ পড়তে পারে।

তবে সৌরভকে আইসিসির নির্বাচনে বিসিসিআইয়ের তরফে প্রতিনিধি করার জন্য সোমবার আবেদন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সৌরভকে বাদ দেওয়া হল কোন উদ্দেশ্যে আমরা এটাই জানতে চাই। আমি এখনও মনে করি ওকে যেভাবে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, এটার একমাত্র কমপেনসেট হতপারে। জগমোহন ডালিমিয়াও বিসিসিআই থেকে আইসিসিতে গেছে। শরদ পাওয়ারও গেছেন। সৌরভ নিজে তিনবার ডিরেক্টর ছিল। ও এনটাইটেলড। ভারতবর্ষ থেকে একজন দুই জন এনটাইটেলড। ও একজন। এরপরেই বিসিসিআইয়ের বৈঠকে সৌরভের উপস্থিতি ঘিরে জল্পনা বেড়েছে।
অনুরাগ ঠাকুরের সম্ভাবনা কমছে, বাড়ছে সৌরভের সম্ভাবনা

যদিও সিএবির নির্বাচন নিয়ে আগেই মনস্থির করে ফেলেছেন মহারাজ। সাংবাদিকদের উদ্দেশ্যে জানিয়েছিলেন, হ্যাঁ, আমি নির্বাচনে লড়তে চলেছি। আগামী ২২ অক্টোবর মনোনয়ন জমা দেওয়ার ইচ্ছে রয়েছে। পাঁচ বছর আমি সিএবিতে ছিলাম। লোধা কমিটির নিয়ম অনুযায়ী আরও চার বছর থাকতে পারব। ২০ তারিখের মধ্যে নিজের প্যানেল তৈরি করে ফেলতে পারব বলে আশা করছি।



