নজরবন্দি ব্যুরোঃ সৌরভের সাথে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ নিয়ে বারবার জল্পনা উঠেছে দেশের রাজনৈতিক মহলে। সৌরভের সাক্ষাৎ নিয়ে বাংলাতে এই জল্পনা বহুগুণ বেশি। এর আগে বেশ কয়েকবার মহারাজের বিজেপি যোগ নিয়ে রাজ্য রাজনীতিতে জল্পনা তুঙ্গে উঠেছিল ।
আরও পড়ুনঃ বাংলার করোনা গ্রাফ নিম্নমুখী, উৎসবের মরশুমের আগে ভাল খবর রাজ্যবাসীদের জন্য
সেইসব কে পেছনে ফেলে ফের একবার মোদী- শাহের সাথে মহারাজের সাক্ষাৎ নতুন করে জল্পনার সৃষ্টি করলো। কিন্তু সূত্রের খবর এবারের সাক্ষাৎ একদমই রাজনৈতিক পরিমণ্ডল বেষ্টিত নয়। শুক্রবার দুপুরে কমনওয়েলথ গেমস এর ভারতীয় দলের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী আর সেখানেই উপস্থিত ছিলেন মহারাজ ।

উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ও। এই মুহূর্তে সকলেরই জানা আইসিসির প্রেসিডেন্ট পদে সৌরভের নাম ভাবা হচ্ছে । আর আইসিসির প্রেসিডেন্ট হলে সৌরভ ভারতীয় বোর্ডের প্রেসিডেন্ট থাকতে পারবেন না।

শোনা যাচ্ছে এই আলোচনায় তিনজনের মধ্যে ক্রিকেট ও বিসিসিআই-এর ভবিষ্যৎ নিয়ে কথা হয়েছে। সেখানে আবার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুরও উপস্থিত ছিলেন। বিসিসিআই-এর সভাপতি হিসেবে সৌরভ ও জয় শাহের মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে।

জল্পনা বাড়িয়ে ফের মোদী-শাহের সাথে সাক্ষাৎ সৌরভের! কিন্তু কেন?
সেইজন্য ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বিসিসিআই-কে সঠিক ভাবে পরিচালনা করার জন্য সৌরভ ও জয় শাহের জুটির উপর ভরসা রাখছেন বোর্ড কর্তারা। শোনা যাচ্ছে পুরো বিষয়টি ফের একবার সৌরভের সঙ্গে কথা বলছেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। যদিও এই ইস্যু নিয়ে দাদার দিক থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।



