তকাল ঘড়ির কাঁটায় ঠিক ৩ টে বেজে ৯ মিনিটে দেহ পৌঁছয় হাসপাতালে। বিকেল চারটেয় শুরু হয় ময়নাতদন্ত। চার ঘণ্টা ধরে চলে আমতার মৃত ছাত্রনেতা আনিস খানের দ্বিতীয় ময়নাতদন্ত। তদন্তের স্বার্থে বিভিন্ন ভঙ্গিতে আনিসের দেহের ১১ টি এক্স-রে করা হয়েছে বলে খবর।
সমস্ত জটিলতা কাটিয়ে অবশেষে কবর থেকে তোলা হল আনিসের দেহ। আমতার সারদা গ্রামের দক্ষিণ খাঁ পাড়ার কবর থেকে আনিসের দেহ বের করিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করা হল। দেহ নিয়ে যাওয়া হবে এসএসকেএম হাসপাতালে। ইতিমধ্যেই সেখানকার অটোপসি সার্জেনদের প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।
সোমবার আনিস খানের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য উপস্থিত হয় পুলিশ। কিন্তু দেহ তোলা নিয়ে আরও একবার জটিলতা দেখা দিয়েছে। পরিবারের তরফে দাবি, জেলা জজ ছাড়া দেহ তুলতে দেওয়া হবে না। ফলে আনিস খানের দ্বিতীয়বার ময়নাতদন্ত ঘিরে জটিলতা দেখা দিয়েছে।
শনিবার হো চি মিন মুর্তি থেকে ধর্মতলা অবধি মিছিল করেন বামফ্রন্ট নেতারা। সেখান থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত তোপ দাগেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেন, আসল লোককে গোপন করা হচ্ছে।