নজরবন্দি ব্যুরোঃ ছাত্রনেতা আনিস খানের খুনকে কেন্দ্র করে বাড়ছে রাজনৈতিক চাপানুতোর। লাগাতার আন্দোলনে শামিল হয়েছে বামফ্রন্ট। শনিবার হো চি মিন মুর্তি থেকে ধর্মতলা অবধি মিছিল করেন বামফ্রন্ট নেতারা। সেখান থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত তোপ দাগেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেন, আসল লোককে গোপন করা হচ্ছে।
একেবারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোপ দেগে তিনি জানিয়েছেন, লাঠিচার্জ করছে, সেল ফাটচ্ছে। কারণ, কোনও কথার ঠিকমতো জবাব দিতে পারছেন না। তাই মানুষের কাছে বলার কিছু নেই। মুখ্যমন্ত্রী বলছেন যদি আমি দোষী হই তাহলে আমারও শাস্তি হবে। ইঙ্গিতটা দিচ্ছেন অনেক উঁচু পর্যন্ত আছেন। উঁচু পর্যন্ত থাকলে ধরা হোক।

তিনি আরও বলেন, গতকাল টিআর প্যারেডে ভুল লোককে নিয়ে যাওয়া হয়েছে। রাজ্য সরকার আনিস খানের মৃত্যুর তদন্তের সমাধান করার চেষ্টা করছেন না। তখতে থেকে অনেক কিছু বলা যায়। নির্বাচনেও মানুষের ব্যক্তিগত ইচ্ছামতো অধিকার প্রয়োগ করতেও বাধা দেওয়া হবে। বামফ্রন্টের চেয়ারম্যানের কথায়, যেখানেই মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে না, সেখানেই প্রতিবাদ মুখর হওয়া উচিত। এই স্বৈরাচারী সরকারের মুখোশ উন্মোচন করা উচিত।
আসল লোককে গোপন করা হচ্ছে, দাবী বামফ্রণ্ট চেয়ারম্যানের

এদিনের মিছিলে উপস্থিত ছিলেন বামফ্রন্টের অন্যান্য নেতৃত্ব। সকলের পক্ষ থেকে বক্তব্য, আনিস খুন কাণ্ডে যারা অভিযুক্ত তাঁদেরকে শাস্তি দিচ্ছে না সরকার। এসআইটি গঠন করে যে তদন্ত করা হচ্ছে সেই তদন্ত একেবারেই নিরপেক্ষ তদন্ত নয়। এই বিষয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি করছেন তাঁরা।



