Anish Khan Death: আনিস খুনের প্রতিবাদে বামেদের এসপি অফিস ঘেরাও অভিযান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ হাওড়া আমতার ছাত্র নেতা আনিস খানকে খুনের পাঁচ দিন পরেও দোষীদের গ্রেফতার কেন করা হল না? সেই অভিযোগ তুলে শনিবার হাওড়া গ্রামীনের এসপি অফিস ঘেরাও অভিযান বাম ছাত্র সংগঠনগুলির। আনিস খুনের প্রতিবাদে বামেদের এসপি অফিস ঘেরাও অভিযানে একেবারে ৬ নম্বর জাতীয় সড়ক ধরেই এদিন এসপি অফিস অভিযান করে তাঁরা। যার জেরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক।

আরও পড়ুনঃ Anish Khan Death: আনিসের মৃতদেহ চুরি করার উদ্দেশ্যেই এসেছিল পুলিশ, দাবী বাবা সালেম খানের

এদিন পুলিশের তরফে মিছিল আটকাতে ব্যবশার করা হয় জলকামান। ত্রিস্তরীয় নিরাপত্তার মাধ্যমে বিক্ষোভ রোখার চেষ্টা পুলিশের। এদিন এসএফআই কর্মীদের সঙ্গে বাম ছাত্র নেতৃত্বের বচসা শুরু হয়। শুরুতেই কার্যত উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। বাম ছাত্র নেতৃত্বের বক্তব্য, এখনও আনিস খুনে দোষীদের গ্রেফতার করা হয়নি। তাই কথামতো বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন তাঁরা।

এদিন ব্যারিকেড করে মিছিল রোখার চেষ্টা করছে পুলিশ। তাঁদের দাবী, ওসিকে ছুটি দেওয়া হয়েছে। কিন্তু ওসিকে গ্রেফতার করা উচিত ছিল। পাঁচ দিন পেরিয়ে গেছে কিন্তু দোষীদের শাস্তি দেওয়া হয়নি। এমনকি যাঁদেরকে গ্রেফতার করা হয়েছে, ওইদিন তাঁরা কেউই আনিসের বাড়িতে যাননি বলে দাবী বাম ছাত্র নেতৃত্বের। দোষীদের আবিলম্বে শাস্তি না দিলে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি বাম ছাত্র নেতৃত্বের।

আনিস খুনের প্রতিবাদে বামেদের এসপি অফিস ঘেরাও অভিযান, অবরুদ্ধ জাতীয় সড়ক 

আনিস খুনের প্রতিবাদে বামেদের এসপি অফিস ঘেরাও অভিযান, অবরুদ্ধ জাতীয় সড়ক 
আনিস খুনের প্রতিবাদে বামেদের এসপি অফিস ঘেরাও অভিযান, অবরুদ্ধ জাতীয় সড়ক

এসএফআই রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যের বক্তব্য, আমতার বিধায়ককে অবিলম্বে গ্রেফতার করতে হবে। কারণ তাঁর সঙ্গে খুনি সিভিক ভলেন্টিয়ারদের দেখা গেছে। আজ সকালেও জোর করে আনিস খানের দেহ তুলে আনার চেষ্টা করা হয়েছে। পুলিশের এসপি তৃণমূল বিধায়িকার স্বামী গ্রেফতার করতে হবে। এদের কাউকে বিশ্বাস করা যাচ্ছে না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর