নজরবন্দি ব্যুরোঃ সমস্ত জটিলতা কাটিয়ে অবশেষে কবর থেকে তোলা হল আনিসের দেহ। আমতার সারদা গ্রামের দক্ষিণ খাঁ পাড়ার কবর থেকে আনিসের দেহ বের করিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করা হল। দেহ নিয়ে যাওয়া হবে এসএসকেএম হাসপাতালে। ইতিমধ্যেই সেখানকার অটোপসি সার্জেনদের প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।
কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সোমবার আনিস খানের দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য উপস্থিত হয় পুলিশ। কিন্তু দেহ তোলা নিয়ে আরও একবার জটিলতা দেখা দেয়। পরিবারের তরফে দাবি, জেলা জজ ছাড়া দেহ তুলতে দেওয়া হবে না। ফলে আনিস খানের দ্বিতীয়বার ময়নাতদন্ত ঘিরে জটিলতা দেখা দিয়েছিল। পরে জেলা জজ উপস্থিত হলে ভিডিওগ্রাফির মাধ্যমে কবর থেকে তোলা হয় আনিসের মৃতদেহ।
সোমবার সকালে আনিস খানের দেহ তুলতে উপস্থিত হন তিন সদস্যের দল। সেই দলে রয়েছেন হাওড়ার বিএমওএইচ এবং জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। তাঁরা প্রথমে আনিস খানের বাবার সঙ্গে কথা বলেন। আনিসের বাবাকে মৃতদেহ শনাক্তের জন্য যেতে বলা হয়েছিল। কিন্তু আনিসের বাবা জানিয়ে দেন যেহেতু তিন অসুস্থ তাই তাঁর পরিবর্তে উপস্থিত হবেন আনিসের বড় ভাই এবং আনিসের কাকার ছেলে।
অবশেষে কবর থেকে তোলা হল আনিসের দেহ, দ্বিতীয় ময়নাতদন্ত এসএসকেএমে

কিন্তু জটিলতা তৈরি হয় আনিসের মৃতদেহ তোলার সময়। আনিস খানের পরিবারের পক্ষ থেকে আইনজীবী জানিয়ে দেব জেলা জজের উপস্থিতি ছাড়া এই কাজ তাঁরা করতে দেবেন না। সূত্রে খবর, পুরো বিষয়টি জেলা জজের কাছে জানানো হয়েছে। তিনি উপস্থিত হতে পারেন বলে জানা গিয়েছে। তার পরেই দেহ তোলা হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু এই মুহুর্তে দেহ তোলাকে নিয়ে ফের জটিলতা তৈরি হয়েছে।



