Anish Khan Death: আনিস কাণ্ডে রাজপথে নামছে TMCP, সিটকে ধন্যবাদ জানাতে মিছিল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আনিসকাণ্ডে একটানা প্রতিবাদ জানিয়ে আসছে বাম এবং কংগ্রেস ছাত্র সংগঠন। এবার সিটকে ধন্যবাদ জানাতে আনিস কাণ্ডে রাজপথে নামছে TMCP। সোমবার রামলীলা ময়দান থেকে মিছিল করবেন তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার বেলা ১ টা থেকে মিছিল করবেন তিনি।

আরও পড়ুনঃ Mamata Banerjee: জাতীয় কমিটির পর রাজ্য কমিটি, শীঘ্রই ঘোষণা করবেন মমতা

১৮ ফেব্রুয়ারি হাওড়ার আমতায় ছাত্রনেতা আনিস খানের রহস্যমৃত্যুকে ঘিরে জল্পনা বাড়তে শুরু করেছে। পরিবারের তরফে শুরু থেকেই অভিযোগ করা হচ্ছিল আনিসের খুনের জন্য পুলিশ দায়ী। আনিসের বাবার দাবী ছিল, ওইদিন তাঁদের বাড়িতে চারজন পুলিশ অফিসার উপস্থিত হয়েছিলেন। ঘটনায় একজন সিভিক ভলেন্টিয়ার এবং একজন হোমগার্ডকে গ্রেফতার করা হয়েছে।

ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিট গঠন করেছেন। ১৫ দিনের মধ্যে আনিসের মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু সিটের নেতৃত্বে এই তদন্ত মানতে নারাজ আনিসের পরিবার। শুরু থেকেই সিবিআই তদন্তের দাবী জানাচ্ছেন তাঁরা।

আনিস কাণ্ডে রাজপথে নামছে TMCP, কলকাতায় মিছিল 

আনিস কাণ্ডে রাজপথে নামছে TMCP, কলকাতায় মিছিল 
আনিস কাণ্ডে রাজপথে নামছে TMCP, কলকাতায় মিছিল

আনিস মৃত্যুর প্রতিবাদে শনিবার মিছিল করে এসএফআই। ঘটনায় রণক্ষেত্র হয়ে হাওড়া গ্রামীণ পুলিশের এসপি অফিস চত্বর। এরপর রবিবার এসপি অফিস ঘেরাও অভিযান সারদা গ্রামের বাসিন্দারা। সেখানেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত