নজরবন্দি ব্যুরোঃ লক্ষ্য ২৪ এর নির্বাচনে দিল্লির তখত দখল করা। সেজন্য আগামী লোকসভায় ৪২ এর টার্গেট নিয়ে নামতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। তৃণমূল সূত্রে খবর, সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৮ মার্চ নজরুল মঞ্চে বৈঠকে বসবে তৃণমূল। উপস্থিত থাকবেন সমস্ত নির্বাচিত বিধায়ক, সাংসদ থেকে শুরু করে সমস্ত সংগঠনের শীর্ষ নেতৃত্ব। সেখানেই জাতীয় কমিটির পর রাজ্য কমিটি ঘোষণা করবেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুনঃ Anish Khan Death: আনিসের মৃত্যুর প্রতিবাদে এসপি অফিস ঘেরাও অভিযান, ফের বিক্ষোভ পাঁচলায়


তৃণমূল সূত্রে খবর, একাধিক জেলা সভাপতি পদে বিরাট বদল আনতে চলেছে তৃণমূল। নতুন মুখ হিসাবে দেখা যেতে পারে একাধিক জনকে। তৃণমূল সূত্রে খবর, জেলা সংগঠনের ক্ষেত্রে খসড়া তৈরির কাজ শুরু হয়েছে। সম্পূর্ণ তালিকা তৈরির পর তা পাঠানো হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। একমাত্র দলনেত্রী সিদ্ধান্ত নেবেন রাজ্য কমিটিতে কারা জায়গা পাবেন?
উল্লেখ্য, ২ ফেব্রুয়ারি নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে দলনেত্রী পদে নির্বাচিত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ১৮ ফেব্রুয়ারি তৃণমূলের জাতীয় কমিটি গঠন করেন তিনি। সেখানে শীর্ষ নেতৃত্বের পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে নতুন দায়িত্ব পেয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য, মহুয়া মৈত্র সহ একাধিক নেতারা। এবার রাজ্য কমিটিতে নতুন মুখ কাদের জায়গা দেবে তৃণমূল? সেটাই দেখার।
জাতীয় কমিটির পর রাজ্য কমিটি, ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

তৃণমূল সূত্রে খবর, উত্তরবঙ্গে তৃণমূলের দাপট আগের তুলনায় অনেকটাই কমেছে। এখন সেখানে অস্তিত্ব বেড়েছে গেরুয়া শিবিরের। উত্তরবঙ্গের জেলাগুলিকে বিশেষ গুরুত্ব দেওয়ার জন্য কাকে কাকে নেতৃত্বে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়? একইসঙ্গে মেদিনীপুর সহ জঙ্গলমহল এলাকাতেও ভোটব্যাঙ্ক ফেরাতে কাদেরকে দায়িত্ব দেবে তৃণমূল। যদিও গোটা বিষয়টা আপাতত দলনেত্রীর ওপর ছাড়তে চাইছে ঘাসফুল শিবির।


সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



