এক ইজ্ রায়েলি সংবাদমাধ্যম সূত্রে খবর, এই সময়ের মধ্যে মোট ২০ জন পনবন্দিকে মুক্তি দেবে হামাস। প্রতিদিন ৩০ জন করে বন্দিকে ছেড়ে দেবে ইজরায়েল। যদিও সংঘর্ষ বিরতি নিয়ে এখনও সরকারিভাবে বিবৃতি দেয়নি বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর। রাষ্ট্রসংঘের মহাসচিব গুতেরেস সংঘর্ষ বিরতিকে “যুদ্ধের অন্ধকারে আশার আলো” বলে অভিহিত করেছেন।
পাশাপাশি, ইজ়রাইল-হামাস সংঘর্ষে তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপ করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়াও।৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘর্ষে মঙ্গলবার পর্যন্ত মোট এক হাজার ৬৬৫ জন মারা গিয়েছেন। ইজ়রায়েলে প্রায় ৯০০ জন নিহত এবং প্রায় ২৩০০ জন আহত হয়েছেন। গাজ়ায় নিহত হয়েছেন ৭৬৫ জন।
১২ দিনের সফর শেষে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পেন, দুবাই সফর শেষে মুখ্যমন্ত্রী সোজা পৌঁছেন গেছিলেন SSKM হাসপাতালে। পায়ের সমস্যা সংক্রান্ত বিষয় ডাক্তারের পরমর্শ নিতেই পৌঁছে গেছিলেন হাসপাতালে। তবে এর মাঝেই মুখ্যমন্ত্রীর বিদেশ সফর কেমন হয়েছে, তা জানতেই মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন রাজ্যপাল।
চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চাই, কলকাতা হাইকোর্টে আর্জি জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু যেতে হবে তাই নয়, গেলে আগামী পরশু অর্থাৎ বুধবারই মার্কিন মুলুকের উদ্দেশ্যে রওনা দিতে হবে তাঁকে বলেও হলফনামায় উল্লেখ করেছেন অভিষেক। কারণ, আগামী ৮ অগস্ট বিদেশের চিকিৎসক তাঁকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। সোমবার বিকেলেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে।
ফের উদ্ধার করা হল গাঁজা। নিষিদ্ধ নেশার বস্তু রাখার অপরাধে আমেরিকার বিখ্যাত সুপার মডেল জিজি হাদিদকে গ্রেপ্তার করা হয়। ২৮ বছর বয়সী এই মডেলের ব্যাগ থেকে পাওয়া গেছে কাঁড়ি কাঁড়ি গাঁজা। আজ সকালেই বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।
বার্সেলোনা বা আর্জেন্টিনা উভয় দলের হয়ে শুরুতে ১৯ নম্বর জার্সি পড়লেও, পরবর্তীক্ষেত্রে ১০ নম্বর জার্সিই পড়তেন লিও মেসি। বিশ্বের তাবড় খেলোয়াড়দের অনেকেরই পছন্দের নম্বর হল ১০, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। অথচ বার্সেলোনা থেকে প্যারিসে গেলে মেসিকে ৩০ নম্বর জার্সি দিয়েছিল ফ্রান্সের ক্লাব। কারণ, আগে থেকেই সেখানে ১০ নম্বর জার্সি পড়ে খেলেন ব্রাজিলের তারকা নেইমার। ফলে, ভক্তদের মনে কিন্তু একটা চাপা ক্ষোভ ছিল। মেসিকে ১০ নম্বর জার্সি ছাড়া মানায় না এরকম অভিযোগও তুলেছিলেন অনেকে। এবার কিন্তু মেসিকে তাঁর প্রিয় ১০ নম্বর জার্সিই ফিরিয়ে দিল ইন্টার মায়ামি। একটি ভিডিও প্রকাশ করে মায়ামি বিষয়টি জানিয়েছে।