CV Anand Bose: শেষ মুহূর্তে আমেরিকা সফর বাতিল করলেন রাজ্যপাল, হঠাৎ এমন সিদ্ধান্তের কারণ কী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: শেষ মুহূর্তে বিদেশ সফর বাতিল করলেন বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ রাতের বিমানেই আমেরিকা যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ইতিমধ্যেই রাজভবনের তরফে বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে আজ আমেরিকা যাচ্ছেন না সিভি আনন্দ বোস।

আরও পড়ুন: Subhashree Ganguly: সাধ খেলেন শুভশ্রী, পরনে হলুদ শাড়ি, সাবেকি গয়না

এক সপ্তাহের জন্য আমেরিকা সফরে যাওয়ার কথা ছিল রাজ্যপালের। আন্তর্জাতিক সাহিত্য-সংস্কৃতি উৎসবে যোগ দিতেন তিনি। রাষ্ট্রপুঞ্জের প্রাক্তন মহাসচিব বান কি মুনের নেতৃত্বাধীন কমিটির আমন্ত্রণেই তাঁর বিদেশ সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু এবার তিনি নিজেই সফর বাতিল করার সিদ্ধান্ত নিলেন রাজ্যপাল। জানা গিয়েছিল, আগামী ২৯ সেপ্টেম্বর ওয়াশিংটনে ওই সংস্কৃতি উৎসব শুরু হওয়ার কথা। ভারতের সংস্কৃতির প্রাণকেন্দ্র কলকাতার প্রতিনিধি হিসেবে সেই উৎসবে যোগ দিতেন সিভি আনন্দ বোস। তবে রাজ্যপাল সেই আতিথেয়তা অস্বীকার করেছেন। এমনকি প্রোটোকল অনুযায়ী সেটা নেওয়া যায় না বলেও জানানো হয়েছে।

শেষ মুহূর্তে আমেরিকা সফর বাতিল করলেন রাজ্যপাল, রাজভবনের তরফে বিবৃতি জারি করা হয়েছে 
শেষ মুহূর্তে আমেরিকা সফর বাতিল করলেন রাজ্যপাল, রাজভবনের তরফে বিবৃতি জারি করা হয়েছে 

রাজভবন সূত্রে খবর, রাজ্যের যা আর্থিক পরিস্থিতি, তাতে এই খরচ করা ঠিক হবে না। এছাড়া ডেঙ্গি নিয়ে উদ্বেগের মধ্যেই রাজ্য ছেড়ে যেতে চাইছেন না তিনি। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে এমনটাই। তবে আমেরিকা সফরে আমেরিকার বিশ্ববিদ্যালয়গুলির সঙ্গে সমন্বয় সাধন নিয়ে একটি বৈঠক হওয়ার কথা ছিল তাঁর। সেই সমন্বয়ে বাংলার ছাত্রছাত্রীরা উপকৃত হতে পারতেন বলে দাবি রাজ্যপালের। সফর বাতিল হওয়ায় বৈঠক অনলাইনে হতে পারে বলে খবর।

শেষ মুহূর্তে আমেরিকা সফর বাতিল করলেন রাজ্যপাল, রাজভবনের তরফে বিবৃতি জারি করা হয়েছে 

উল্লেখ্য, সম্প্রতি উপাচার্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেছেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সেই বৈঠকেই বিষ্ফোরক মন্তব্য করেন তিনি। বলেন, “আপনারা নিজেদের কাজ করে যান। কে কি বলছে, কে কি করছে দেখার দরকার নেই। অন্যদিকে দেখার প্রয়োজন নেই।”

শেষ মুহূর্তে আমেরিকা সফর বাতিল করলেন রাজ্যপাল, রাজভবনের তরফে বিবৃতি জারি করা হয়েছে 

শেষ মুহূর্তে আমেরিকা সফর বাতিল করলেন রাজ্যপাল, রাজভবনের তরফে বিবৃতি জারি করা হয়েছে 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর