Gigi Hadid: গ্রেফতার আমেরিকার বিখ্যাত সুপার মডেল জিজি, ব্যাগ থেকে উদ্ধার কাঁড়ি কাঁড়ি গাঁজা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের উদ্ধার করা হল গাঁজা। নিষিদ্ধ নেশার বস্তু রাখার অপরাধে আমেরিকার বিখ্যাত সুপার মডেল জিজি হাদিদকে গ্রেপ্তার করা হয়। ২৮ বছর বয়সী এই মডেলের ব্যাগ থেকে পাওয়া গেছে কাঁড়ি কাঁড়ি গাঁজা। আজ সকালেই বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

আরও পড়ুনঃ অস্বস্তিকর গরমের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হল ঘূর্ণাবর্ত, ২১ জুলাই থেকেই ভাসবে দক্ষিণবঙ্গ?

তথ্য সুত্রে ফ্রান্সে একটি ফ্যাশন শোতে অংশগ্রহণ করতে গিয়েছিলেন তিনি। এরপর সেখান থেকে কেম্যান আইল্যান্ডে বন্ধুদের সাথে ছুটি কাটাতে যায়। ছুটি কাটাতে তিনি প্রাইভেট বিমানে করে কেয়ান আইল্যান্ডে গিয়েছিলেন। তার সঙ্গে তার বন্ধুও ছিল। কিন্তু বিমান থেকে নামার সময়ই ঘটে যায় বিপত্তি।

download 6বিমান থেকে নামার পর তার ব্যাগ চেক করা হয় এবং সেখান থেকে বিভিন্ন ধরনের গাঁজার সামগ্রী এবং গাঁজা উদ্ধার করা হয়। এর পর গাঁজা উদ্ধার হতেই তাকে কাস্টমস আধিকারিকরা আটক করেন। এর পর সঙ্গে সঙ্গে তাদের প্রিজনার ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়। এবং জিজির থেকে ১ হাজার ডলার জরিমানা নেওয়া হয়।

গ্রেফতার আমেরিকার বিখ্যাত সুপার মডেল জিজি, তবে হাজতবাস হয়নি 

images 7

তবে মডেলের থেকে খুব সামান্য পরিমানে গাঁজা উদ্ধার হওয়ায়, এবং নিজের অপরাধ স্বীকার করে নেওয়ার জেরে তার হাজতবাস হয়নি। তবে এই প্রথম নয় এর আগে ২০১৫ সালে জিজি ভিক্টোরিয়া সিক্রেটের এক ইভেন্টে কোকেইন সংক্রান্ত ঘটনায় অভিযুক্ত হয়েছিলেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর