যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল গাজায় ,হামাসের কবল থেকে মুক্তি পনবন্দিদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গাজায় বাড়ল যুদ্ধবিরতির মেয়াদ। মধ্যস্থতাকারী দেশ কাতার ঘোষণা করেছে,গাজায় আরও ৪৮ ঘণ্টা যুদ্ধবিরতি থাকবে। এই সময়ের মধ্যে হামাস আরও বেশ কয়েকজন পণবন্দিকে মুক্তি দেবেন। অপরদিকে ইজরায়েলের কারাগার থেকেও মুক্তি দেওয়া হবে। উল্লেখ্য ভারতীয় সময় মঙ্গলবারই যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল গাজায়।

আরও পড়ুন: WhatsApp-এ আসছে নয়া ফিচার, চ্যাট বক্সে দেখা যাবে স্টেটাস

তার আগেই দুদিনের জন্য সংঘর্ষ বিরতির মেয়াদ বাড়ানো হল। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রাষ্ট্রসংঘের মহাসচিব আন্টোনিও গুতেরেস। সোমবার রাতে কাতারের তরফে জানানো হয়, ইজরায়েল ও হামাসের মধ্যে সফলভাবে মধ্যস্থতা করা গিয়েছে। সাধারণ মানুষের কথা ভেবে আরও দুদিনের জন্য বাড়াতে রাজি হয়েছে দু’পক্ষ।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল গাজায় ,হামাসের কবল থেকে মুক্তি পনবন্দিদের

এক ইজ্ রায়েলি সংবাদমাধ্যম সূত্রে খবর, এই সময়ের মধ্যে মোট ২০ জন পনবন্দিকে মুক্তি দেবে হামাস। প্রতিদিন ৩০ জন করে বন্দিকে ছেড়ে দেবে ইজরায়েল। যদিও সংঘর্ষ বিরতি নিয়ে এখনও সরকারিভাবে বিবৃতি দেয়নি বেঞ্জামিন নেতানিয়াহুর দফতর। রাষ্ট্রসংঘের মহাসচিব গুতেরেস সংঘর্ষ বিরতিকে “যুদ্ধের অন্ধকারে আশার আলো” বলে অভিহিত করেছেন।

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল গাজায় ,হামাসের কবল থেকে মুক্তি পনবন্দিদের

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল গাজায় ,হামাসের কবল থেকে মুক্তি পনবন্দিদের

যুদ্ধবিরতির মেয়াদ বাড়ল গাজায় ,হামাসের কবল থেকে মুক্তি পনবন্দিদের

যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়ে বিবৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সঙ্গে তিনি জানান,পালেস্তাইনকে সবচেয়ে বেশি মানবিক সাহায্য করেছে আমেরিকাই। সংঘর্ষ বিরতির পরেই আরও বেশি ত্রান পাঠানো যায় সেই চেষ্টা চলছে।জানা গিয়েছে,চলতি বছরে আবার গাজা সফরে যেতে পারেন মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর