নজরবন্দি ব্যুরো: সামাজিক মাধ্যমের ব্যবহার আজকাল ব্যাপক মাত্রায় বেড়েছে। চটজলদি কাউকে মেসেজ পাঠানোর হলে সহজলভ্য WhatsApp কেই ভরসা করেন প্রায় সকলেই। এদিকে সংস্থার কর্তৃপক্ষ নিত্যদিন নতুন নতুন ফিচার এনে চলেছে। এর ফলে এই অ্যাপটি ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। এবার আরও একটি নতুন ফিচার নিয়ে হাজির মেটা। কী সেই বিশেষ ফিচার? কীভাবে কাজ করবে? জেনে নিন বিস্তারিত।
আরও পড়ুন: বাড়ল দার্জিলিং ঘোরার খরচ, এবার শৈলশহরে পর্যটকদের দিতে হবে কর


WhatsApp স্টেটাসের একটি ফিচার ইতিমধ্যেই আনা হয়েছে। যেখানে চ্যাটের তালিকার মধ্যেই প্রোফাইল পিকচারের আইকনের দিকে তাকালেই বোঝা যায় সংশ্লিষ্ট ব্যক্তি কিছু স্টেটাস দিয়েছেন কিনা। এছাড়া চ্যাটের পাশে স্টেটাস অপশন থাকত, সেখানে ক্লিক করলে দেখা যেত। তবে এবার কারও সঙ্গে চ্যাটে কথা বলার সময় দেখতে পারেন তার স্টেটাস।

ধরুন, আপনি কারও সঙ্গে চ্যাট করছেন। নামের নিচে এতদিন যেখানে ওই ব্যবহারকারী অনলাইন আছেন কিনা কিংবা শেষ কখন অনলাইন হয়েছিল, সেই তথ্য দিত, এবার সেখানেই দেখা যাবে স্টেটাস। তাই আপনি চাইলে চ্যাট করতে করতেই স্টেটাস দেখে নিতে পারবেন। আলাদা সময় ব্যয় করতে হবে না। শীঘ্রই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন বলেও জানা গিয়েছে।


WhatsApp-এ আসছে নয়া ফিচার, চ্যাট বক্সে দেখা যাবে স্টেটাস

সম্প্রতি অডিও বার্তায় একটি নতুন ফিচার এনেছিল Whatsapp। ছবির পাশাপাশি অডিও-তেও আনা হয়েছে ভিউ ওয়ান্স ফিচার। অর্থাৎ এবার থেকে কাউকে অডিও পাঠালে বা কেউ আপনাকে অডিও মেসেজ পাঠালে চাইলে এমনভাবেই পাঠাতে পারবেন, যাতে মাত্র একবারই তা শোনা যাবে। তবে জানা গিয়েছে, এই ফিচারটি নিয়ে আপাতত বিটা ভার্সনের জন্য পরীক্ষা চলছে।








