নজরবন্দি ব্যুরোঃ ভুটানে যাওয়ার জন্য পর্যটকদের গতবছর থেকে গুনতে হত অতিরিক্ত কর। এবার সেই তালিকায় নাম লেখাল দার্জিলিং। এবার দার্জিলিং যেতে হলেও পর্যটকদের গুনতে হবে বাড়তি টাকা। পুরসভার তরফ থেকে এই সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে।
আরও পড়ুনঃ গ্রেফতার হওয়া নেতাদের পাশে নেই TMC? মমতার উল্টোসুর বাবুলের গলায়
কত টাকা করে কর গুনতে হবে?
জানা যাচ্ছে মাথা পিছু কুড়ি টাকা করে কর নেওয়া হবে। পুরসভার চেয়ারম্যান জানিয়েছেন যে সমস্ত পর্যটকরা যত্রতত্র ময়লা ফেলেন তারা যাতে এই কাজ না করতে পারে তার কারনেই এই নতুন সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। কারন এর আগে পর্যটকরা ঘুরতে এসে প্রচুর পরিমানে ময়লা ফেলতেন। হোটেলের আশেপাশে থেকে এই বর্জ্য সংগ্রহ করতে বিপুল পরিমানে অর্থ প্রয়োজন হল। এবার থেকে হয়তো সেরকম কোন ঝামেলা পোহাতে হবে। এই আশায় বুক বাঁধছে পুরসভা।

পুরসভার এই মন্তব্য ভালো ভাবেই মেনে নিয়েছেন পর্যটকরা। এই সামান্য পরিমান টাকা দিতে তাদের কোন সমস্যা হবে না বলেই জানা গিয়েছে। এবার থেকে এই সমস্ত করের হিসেব রাখা হবে।
বাড়ল দার্জিলিং ঘোরার খরচ, কত টাকা করে কর গুনতে হবে?

এই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যেই ই ট্যাক্সের কুপন তৈরি করে বিভিন্ন হোটেলগুলিতে পৌঁছে দেওয়া হয়েছে। কারন এর আগে ৩০ বছর ধরে এই পরিকল্পনা করা হচ্ছিল। কিন্তু কোন ভাবেই তা বাস্তবায়িত করা যাচ্ছিলনা। অবশেষে আশার আলো দেখছে দার্জিলিং পুরসভা। বিভিন্ন হোটেল মালিক এবং ব্যাবসায়ীরাও এই বিষয়ে সম্মতি জানিয়েছেন।



