প্যালেস্তাইনকে ইউক্রেন ভাবলে চলবে না, আমেরিকাকে হুমকি হিজবুল্লাহ গোষ্ঠীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভয়ংকর যুদ্ধ চলছে ইজরায়েলে। গত সপ্তাহের শনিবার থেকে লাগাতার হামলা চালাচ্ছে প্যালেস্টাইনের হামাস বাহিনী। পাল্টা জবাব দিচ্ছে ইজরায়েলও। এমনকি, আনুষ্ঠানিকভাবে যুদ্ধঘোষণাও করেছে ইজরায়েলের নেতানিয়াহু-সরকার। কঠিন এই পরিস্থিতিতে এবার ইজরায়েলের পাশে দাঁড়াল আমেরিকা।

আরও পড়ুন: যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল, কী প্রভাব পরবে ভারতে, জানুন

ইজরায়েলে পৌঁছল মার্কিনি অস্ত্রশস্ত্র। ইজরায়েলের উপরে হামাসের হামলার তীব্র নিন্দা করলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইহুদি জনগোষ্ঠীর জন্যও দুঃখপ্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। আর আমেরিকার এই মনোভাবের পরেই হুমকি দিল হিজবুল্লাহ গোষ্ঠী

7 9

তাদের বক্তব্য প্যালেস্তাইনকে ইউক্রেন ভাবলে চলবে না। একটি বিবৃতি জারি করে লেবাননের ওই জঙ্গিগোষ্ঠীর এক মুখপাত্র বলেছেন, ‘‘প্যালেস্তাইনকে ইউক্রেন ভাবলে ভুল করবে অন্যেরা। বাইরের কোনও শক্তি ইজ়রায়েল এবং হামাসের সংঘাতে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিলে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।”

প্যালেস্তাইনকে ইউক্রেন ভাবলে চলবে না, আমেরিকাকে হুমকি হিজবুল্লাহ গোষ্ঠীর

8 9

পাশাপাশি, ইজ়রাইল-হামাস সংঘর্ষে তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপ করার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়াও।৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই সংঘর্ষে মঙ্গলবার পর্যন্ত মোট এক হাজার ৬৬৫ জন মারা গিয়েছেন। ইজ়রায়েলে প্রায় ৯০০ জন নিহত এবং প্রায় ২৩০০ জন আহত হয়েছেন। গাজ়ায় নিহত হয়েছেন ৭৬৫ জন।

12 5

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর