Israel: যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল, কী প্রভাব পরবে ভারতে, জানুন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: হামাস জঙ্গিদের হাত থেকে গাজা ভূখণ্ড ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানাল ইজরায়েল । তবে দুই পক্ষের সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অন্তত তিন হাজার মানুষ। এহেন যুদ্ধবিধ্বস্ত ইজরায়েলের পরিস্থিতি খতিয়ে দেখতে যাচ্ছেন মার্কিন বিদেশ সচিব অ্যান্থনি ব্লিঙ্কেন। অন্যদিকে, ইজরায়েলের উপর হামাসের হামলাকে শয়তানের কাজ বলে তুমুল নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরাকে তলব, সময়ের আগেই ED দফতরে অভিষেক ঘরণী

প্রসঙ্গত, গত শনিবার থেকে চলছে হামাস ও ইজরায়েলের রক্তক্ষয়ী সংঘর্ষ। এই অবস্থায় ইজ়রায়েল-হামাস দ্বন্দ্বের প্রভাব পড়তে চলেছে বিশ্বের অন্যান্য দেশের উপরেও। অর্থনীতি সার্বিক ভাবে ধাক্কা খেতে চলেছে। ভারতও ব্যতিক্রম নয়। যুদ্ধের ফলে অপরিশোধিত তেলের দাম হু হু করে বৃদ্ধি পাবে।

7 8

সেখানেই লুকিয়ে আছে ভারতের সমস্যা। ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম তেল আমদানিকারক দেশ। তেলের দাম বাড়লে তা ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াবে। তেলের দাম বৃদ্ধি পেলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও পাল্লা দিয়ে বাড়বে। মূল্যবৃদ্ধি দেশের অর্থনীতিকে দুর্বল করে দিতে পারে।

যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল, কী প্রভাব পরবে ভারতে, জানুন

তেলের দাম বৃদ্ধি পেলে তার প্রভাব পড়তে পারে ব্যাঙ্কিং ব্যবস্থাতেও। বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সুদের হার বৃদ্ধি করতে পারে। যা সামগ্রিক ভাবে ভারতের অর্থনীতির বৃদ্ধিকে দমিয়ে দেবে বলে মনে করা হচ্ছে। ভারত এবং ইজ়রায়েলের পারস্পরিক বাণিজ্যিক সম্পর্কেও যুদ্ধের আঁচ লাগবে বলে দাবি বিশেষজ্ঞদের একাংশের। জল, ওষুধপত্র, টেলিকম, তথ্যপ্রযুক্তি প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে ভারত এবং ইজ়রায়েলের মধ্যে লেনদেন চলে।

যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল, কী প্রভাব পরবে ভারতে, জানুন

9 8

ভারত থেকে ইজ়রায়েলে রফতানিকৃত মূল উপাদানগুলির মধ্যে রয়েছে বিভিন্ন ধাতু, পাথর, রাসায়নিক পদার্থ, জামাকাপড়। প্রতি বছর এই জিনিসগুলি ভারতের কাছ থেকে কেনে ইজ়রায়েল। সব মিলিয়ে এই যুদ্ধের প্রভাব পরবে ভারতীয় অর্থনীতিতে। যা ভারতের জন্য এই মুহূর্তে খুব খারাপ একটা খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত