Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চাই, আদালতে আর্জি অভিষেকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চাই, কলকাতা হাইকোর্টে আর্জি জানালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু যেতে হবে তাই নয়, গেলে আগামী পরশু অর্থাৎ বুধবারই মার্কিন মুলুকের উদ্দেশ্যে রওনা দিতে হবে তাঁকে বলেও হলফনামায় উল্লেখ করেছেন অভিষেক। কারণ, আগামী ৮ অগস্ট বিদেশের চিকিৎসক তাঁকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। সোমবার বিকেলেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গেল বেঞ্চে মামলাটির শুনানি হতে পারে।

আরও পড়ুন: আরও ১০ দিন বঙ্গে বহাল কেন্দ্রীয় বাহিনী, নির্দেশ আদালতের

কয়লা দুর্নীতি কাণ্ডের পাশাপাশি বর্তমানে নিয়োগ দুর্নীতি মামলাতেও নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আর এই দুটি তদন্তই করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। তাই বিদেশ যাওয়ার ক্ষেত্রে অভিষেকে ও তাঁর পরিবারের কিছু বাধা নিষেধ রয়েছে। যে কারণে সব ক্ষেত্রেই আদালতের অনুমতি নিয়েই দেশের মাটি ছেড়ে বাইরে যেতে পারেন ডায়মন্ড হারবারের সাংসদ। এর আগেই ইডিকে চিঠি দিয়ে তাঁর বিদেশযাত্রার অনুমতি প্রার্থনা করে রেখেছিলেন অভিষেক। এবার সেই আবেদনে শিলমোহর পাবার জন্যই আদালতের দ্বারস্থ হলেন তিনি।

চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চাই, আদালতে আর্জি অভিষেকের

প্রসঙ্গত, ২০১৬ সালের অক্টোবরে মুর্শিদাবাদ থেকে সভা করে ফেরার পথে পথ দুর্ঘটনার কবলে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জখম এতটাই মারাত্মক ছিল যে সাংসদের বাঁ চোখের নীচে ‘অরবিটাল বোন’ ভেঙে যায়। এরপর বহুবার দেশে ও বিদেশে মানে দুবাইয়ে চিকিৎসা করিয়েও খুব বিশেষ লাভ হয়নি। যে কারণে গত বছর ১২ অক্টোবর আমেরিকার জন হপকিন্স হাসপাতালে পাঁচ ঘন্টারও বেশি সময় ধরে অস্ত্রোপচার হয় তাঁর। অস্ত্রোপচার সফলই হয়েছিল তাই দেশেও ফিরে আসেন অভিষেক। তবে, কিছু বাধ্যবাধকতা ছিল চোখের যত্নের ক্ষেত্রে। এবার রুটিন চেক আপের জন্যই চিকিৎসকরা তাঁকে ফের ডেকেছেন।

সফল হয়েছে অভিষেকের বাঁ চোখের অস্ত্রোপচার।

আজ আদালতে জমা দেওয়া হলফনামায় অভিষেক সব কিছুই জানিয়েছেন। এমনকি তাঁর সঙ্গে আমেরিকার জন হপকিন্স হাসপাতালের চিকিৎসকের কথোপকথনের প্রমাণও দিয়েছেন তিনি। জানা গিয়েছে, গত মার্চ মাসে তাঁকে চিকিৎসার জন্য যেতে বলেছিলেন চিকিৎসক ডেভিড এল গুইটন, তিনিই অভিষেকের চোখের অস্ত্রোপচার করেছিলেন। কিন্তু কিছু অসুবিধা থাকায় মার্চে অভিষেক আমেরিকা যেতে পারেননি। এবার গেলে ২৬ শে জুলাই থেকে ২০ অগস্ট পর্যন্ত ২৪ দিনের জন্য আমেরিকায় চিকিৎসার জন্য থাকবেন তৃণমূল সাংসদ।

চোখের চিকিৎসার জন্য আমেরিকা যেতে চাই, আদালতে আর্জি অভিষেকের

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন