HomeTagsAkhilesh yadav

Akhilesh yadav

Gang Rape: চুরি করতে এসে মা ও নাবালিকা মেয়েকে গণধর্ষণ, নগদ-ফোন নিয়ে পলাতক অভিযুক্ত চোরের দল

গণধর্ষণের ঘটনায় উত্তরপ্রদেশে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরকারকে নিশানা করেছেন। রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। এর আগে লখিমপুর খেরি, হাথরাস, উন্নাওয়ের মত নারী নির্যাতনের ঘটনায় তোলপাড় হয়েছিল উত্তরপ্রদেশ। যা নিয়ে সরব হয়েছিলেন বিরোধীরা।

Mamata-Akhilesh: বিজেপি ও কংগ্রেসের সঙ্গে সমান দূরত্ব, মমতা সাক্ষাতে সহমত অখিলেশের 

বিজেপি ও কংগ্রেসের সঙ্গে সমান দূরত্ব। শুক্রবার অখিলেশ যাদব ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক যেন সেটারই ইঙ্গিত দিল। শুক্রবার কালীঘাটে মমতা ও অখিলেশের বৈঠক ইতিবাচক হয়েছে। এমনটাই সূত্রে খবর। বিজেপি যেভাবে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে সামনে রেখে লড়াইয়ের চেষ্টা করছে, এত সহজভাবে চেহড়ে দিতে রাজি নয় অন্যান্য বিরোধী দলগুলি।

TMC-Congress: নিজেদের বিরোধী শিবিরের বিগ বস ভাবার প্রয়োজন নেই, কংগ্রেসকে বার্তা তৃণমূলের

শুক্রবার কালীঘাটে শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে কংগ্রেসকে বিঁধে লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, নিজেদের বিরোধী শিবিরের বিগ বস ভাবার প্রয়োজন নেই। বিরোধীদের মুখ কে হবেন? তা নির্ধারিত হবে নির্বাচনের পরেই। এই অবস্থানে এখনও অবিচল রয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Akhilesh Yadav: বিজেপি যাদের ভয় পাচ্ছে, তাদেরই জেলে ঢোকাচ্ছে, কলকাতায় এসে তোপ দাগলেন অখিলেশ

কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে গিয়ে কেষ্টদের পাশে দাঁড়ালেন তিনি। বিমানবন্দর থেকে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, বিজেপি যাদের ভয় পাচ্ছে, তাদেরই জেলে ঢোকাচ্ছে। উত্তরপ্রদেশে তো সমাজবাদী পার্টির বহু নেতাকেই মিথ্যে মামলায় জেলে বন্দি করে রাখা হয়েছে।

Mamata Banerjee: অখিলেশ সাক্ষাতের পরেই ওড়িশা যাচ্ছেন মমতা, নতুন জোট নিয়ে জল্পনা শুরু

অখিলেশ সাক্ষাতের পরেই ওড়িশা যাচ্ছেন মমতা। দেখা করবেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে। দুই দিনের সফরের মাঝে পুরীতে জগন্নাথ দর্শনে যাবেন তিনি। তবে কী অ-কংগ্রেসি জোট নিয়ে কোনও পরিকল্পনা এখন থেকেই তৈরি হচ্ছে? মমতার এই সফর নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।

Akhilesh Yadav: আপনি চায়ে বিষ মিশিয়ে দেন তো! পুলিশের উদ্দেশ্যে মন্তব্য অখিলেশের

আমি আপনার চা খাবো না। আমি আমার চা নিয়ে আসব। আপনার থেকে কাপ নিয়ে নেবো। আমি খেতে পারব না। আপনি চায়ে বিষ মিশিয়ে দেন তো! আমি বাইরে থেকে নিয়ে আসব। পুলিশের দেওয়া চায়ের অফার ফিরিয়ে দিলেন সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব। তাঁর এই মন্তব্য রাজনৈতিক মহলে সাড়া ফেলে দিয়েছে।

Mulayam Singh Yadav: সংকটজনক অবস্থা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর, রয়েছে চিকিৎসকদের কড়া নজরদারি

আরও সংকটজনক অবস্থা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। রবিবার চিকিৎসকদের তরফে মুলায়ম সিং যাদবের শারীরিক অবস্থা এমনটাই জানানো হয়েছে। মেদান্তা হাসপাতাল সূত্রে খবর, এই মুহুর্তে চিকিৎসকদের একটি বিশেষ টিম মুলায়ম সিং যাদবের চিকিৎসার জন্য নিয়োজিত রয়েছে। জীবনদায়ী ওষুধের মাধ্যমে চলছে চিকিৎসা।

Trending Now