নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার বিকেলে কালীঘাটে নিজের বাসভবনে সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদবের সঙ্গে বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অখিলেশ সাক্ষাতের পরেই ওড়িশা যাচ্ছেন মমতা। দেখা করবেন মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে। দুই দিনের সফরের মাঝে পুরীতে জগন্নাথ দর্শনে যাবেন তিনি। তবে কী অ-কংগ্রেসি জোট নিয়ে কোনও পরিকল্পনা এখন থেকেই তৈরি হচ্ছে? মমতার এই সফর নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুনঃ SSC Scam: আপনারা কী তদন্ত করতে জানেন না? সিবিআইকে প্রশ্ন বিচারকের


সূত্রের খবর, আগামী ২১ মার্চ দুই দিনের জন্য ওড়িশা সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। প্রথম দিন ভুবনেশ্বরে থাকবেন। এরপর ২২ মার্চ পুরীর জগন্নাথ মন্দিরে পুজো দিতে যাবেন তিনি। দেখা করতে পারেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গেও। তবে দুই পক্ষের মধ্যে কবে বৈঠক হবে? তা এখনও অবধি আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি।

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে শুক্রবার শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, এবার রাজ্যের বাইরেও প্রার্থী দেওয়ার পরিকল্পনা রয়েছে তৃণমূলের। তাই এখন থেকেই পরিকল্পনা নিয়ে ফেলেছেন মমতা। তবে তিনি কোনভাবেই কংগ্রেসের সঙ্গে জোটে যেতে রাজ নয়, সেটা স্পষ্ট করে দিয়েছেন। এমনকি ইস্যু এক হলেও সংসদের অন্দরে এবং সংসদের বাইরে আলাদা আলাদা বিক্ষোভ দেখাতে দেখা গেছে দুই পক্ষকে।
অখিলেশ সাক্ষাতের পরেই ওড়িশা যাচ্ছেন মমতা, ২৪ এর পরিকল্পনা এখন থেকেই শুরু?

রই শুক্রবার সপা প্রধান অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২৪ এর রূপরেখা নিয়ে আলোচনা হবে দুই পক্ষের মধ্যে। সূত্রের খবর, কংগ্রেসের সঙ্গে জোটে যাদের দ্বিমত রয়েছে তাঁদেরকে নিয়ে তৃতীয় ফ্রন্ট গড়ার জন্য পরিকল্পনা এখন থেকেই শুরু করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেকারণেই নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করবেন তিনি।


সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ও ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের মধ্যে বিরোধ চরমে পৌঁছে গেছে, সেটাকেই হাতিয়ার করতে চান তৃণমূল সুপ্রিমো। অন্যদিকে, নবীন পট্টনায়েকের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক অনেকদিনের। সম্প্রতিই নবীন পট্টনায়ক দেশের একাধিক আঞ্চলিক দলগুলির সঙ্গে যোগাযোগ করা শুরু করেছেন বলে জানা গিয়েছে। তাই দুই পক্ষের মধ্যে সাক্ষাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।







